ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে আরেক মামলা, তদন্তে সিআইডি বদরগঞ্জে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত চার চাকা; কারণ অজানা অটোরিকশা চুরির অভিযোগে উত্তেজনা, গণপিটুনিতে প্রাণ গেল দুজনের

মনোহরদীতে একদিনের নবজাতক উদ্ধার, খোঁজা হচ্ছে বাবা -মাকে

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৯:০৬:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২
  • / 486 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : জীবিত এক মেয়ে নবজাতককে রাস্তার পাশ থেকে উদ্ধার করেছে নরসিংদীর মনোহরদী থানা পুলিশ। আজ রবিবার সকালে মনোহরদী সরকারি কলেজের পশ্চিমে সড়কের পাশ থেকে কাগজে মোড়ানো নবজাতকটি উদ্ধার করা হয়। তার বয়স একদিন হবে বলে জানিয়েছেন মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। তবে তার বাবা মার সন্ধান মেলেনি।

জানা যায়, আজ সকালে শান্তা ইসলাম নামে এক নারী রাস্তায় হাঁটতে বের হয়েছিলেন। পরে তিনি ওই কলেজের সামনে পৌঁছালে নবজাতকের কান্না শুনতে পায়। এ খবর থানা পুলিশ জানার পর নবজাতককে উদ্ধার করে মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

হাসপাতালের চিকিৎসকরা জানান, শিশুটির শারীরিক অবস্থা বেশ ভালো। তারপর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকদিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে।

মনোহরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফরিদ উদ্দিন জানান, কে বা কারা লোকচক্ষুর আড়ালে ওই নবজাতকে ফেলে রেখে পালিয়ে যায়। তার প্রকৃত বাবা-মাকে শনাক্তের চেষ্টা চলছে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

মনোহরদীতে একদিনের নবজাতক উদ্ধার, খোঁজা হচ্ছে বাবা -মাকে

প্রকাশের সময় : ০৯:০৬:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২