ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৎস্য খাত বাঁচাতে সরকারের প্রতি আহ্বান কালীগঞ্জ উপজেলা জামায়াতের হেদায়েতের পথে’ পপি, তাঁর সিদ্ধান্ত নিয়ে যা বললেন জয় মক্কা প্যাক্টে যুক্ত হওয়ার উদ্যোগ, যা বললেন আসিফ মাহমুদ মা-শিশুর স্বাস্থ্যসেবায় বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র শখের আইফোনের জন্য সন্তান বিক্রির অভিযোগ, আটক বাবা পর্নো ভিডিও মোবাইলে রাখায় যুবকের যে পরিণতি ডায়াবেটিস রোগীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি কেন? বিয়ে করতে গিয়ে বিপত্তি, বরের গাড়ি থেকে কনে নিয়ে যাওয়ার অভিযোগ গরুর খামার থেকে তেলের ঘানি—গঙ্গাচড়ায় মার্কিন রাষ্ট্রদূত ধর্ষণচেষ্টায় বাধা দেওয়ায় ভাগ্নের ওপর হামলা, কুপিয়ে জখম

৩ হাজার ফুট পতাকা টাঙিয়ে চমক আর্জেন্টিনা ভক্তদের

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১১:৪৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২
  • / 518 বার পড়া হয়েছে

ময়মনসিংহের নান্দাইলে তিন হাজার ফুট লম্বা পতাকা টানিয়ে হইচই ফেলে দিয়েছেন আর্জেন্টিনার সমর্থকরা। ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে অন্তত এক কিলোমিটার এলাকাজুড়ে এ পতাকা টাঙানো হয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলা অটোরিকশা ব্যবসায়ী সমিতির সদস্য আল আমিন, আশিক ভূঁইয়া, এমদাদুল হক বাচন, হাফিজুল ইসলাম হাফিজ ও ফাহিম ভূঁইয়া বৃহদাকার পতাকাটি তৈরি করেছেন। শুধু পতাকা টাঙানো নয় সমিতির উদ্যোগে বড় পর্দার খেলা দেখানোর জন্য প্রজেক্টরসহ প্রয়োজনীয় সরঞ্জামও কেনা হয়েছে।

তারা জানান, আব্দুল মতিন টেইলার্স ছয়দিনে এক হাজার ৫০০ গজ কাপড় দিয়ে তিন হাজার ফুট লম্বা পতাকা তৈরি করা হয়। সব মিলিয়ে পতাকা তৈরিতে ৫০ হাজার টাকা খরচ হয়েছে।

পতাকা দেখতে আসা মোশাররফ হোসেন রিয়াদ জানান, আমার জানামতে এত বড় পতাকা নান্দাইলে আর কেউ এখনো তৈরি করেনি। বিশাল পতাকা টাঙানো হয়েছে শুনেই দেখতে আসলাম।

আশিক ভূঁইয়া বলেন, ছোটবেলা থেকেই আর্জেন্টিনা দলের সমর্থন করি। ফেসবুকেম, টিভিতে অনেক বড় বড় পতাকা বানানোর খবর পেয়েছি। গত বিশ্বকাপ থেকে আমাদের পরিকল্পনা ছিল আমরাও বিশাল একটি পতাকা তৈরি করবো। আর্জেন্টিনা দলের প্রতি আমাদের ভালোবাসা থেকেই পতাকা তৈরি করা৷ আমরা আশাবাদী এবার আর্জেন্টিনা বিশ্বকাপ নিবে।

ডেস্ক রিপোর্ট :

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

৩ হাজার ফুট পতাকা টাঙিয়ে চমক আর্জেন্টিনা ভক্তদের

প্রকাশের সময় : ১১:৪৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২