ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নবীনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গাইবান্ধায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু বিদ্যুৎস্পৃষ্টে একই সঙ্গে প্রাণ গেল স্বামী-স্ত্রী ও চোরসহ ৪ জনের জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপির প্রতিষ্ঠা: ফজলুল হক মিলন মাদক কোনো সমাধান নয়; জীবন ধ্বংসের অন্যতম কারণ: ওসি মো. জাকির হোসেন বিএনপিকে ধ্বংস করার ক্ষমতা কারও নেই: রুহুল কুদ্দুস দুলু নজরুলের চেতনায় মুখর গঙ্গাচড়া, শুরু সাংস্কৃতিক প্রতিযোগিতা গঙ্গাচড়ায় ডাসের উদ্যোগে বিনামূল্যে ছাগল বিতরণ কালীগঞ্জে নিষিদ্ধ চায়না ম্যাজিক ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে ধ্বংস কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৫৬ হাজার টাকা জরিমানা

“দুদিনের উপার্জনের টাকায় ভ্যানে আর্জেন্টিনার পতাকা আঁকলেন”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১২:৪৬:০৩ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২
  • / 359 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || দুদিনের উপার্জনের টাকায় ভ্যানে আর্জেন্টিনার পতাকা আঁকলেন|

ভ্যানচালক রবিউল ইসলাম (৪৫) ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল ভালো ফুটবলার হওয়ার। কিন্তু দরিদ্রতা ও কিশোর বয়সে সংসারের হাল ধরার কারণে সেই স্বপ্ন পূরণ হয়নি তার।
এলাকার মধ্যে যেখানেই ফুটবল খেলা হয় সেখানেই নিজের ভ্যান নিয়ে এবং তার কিছু অনুসারী নিয়ে হাজির হন মাঠে। এলাকায় ফুটবল পাগল নামে পরিচিত রবিউল।

তবে আর্জেন্টিনা ফুটবল দলের কট্টর সমর্থক। চার বছর আগের হতাশা ভুলে এবার রবিউল নিজের পুরো ভ্যান জুড়ে আর্জেন্টিনা দলের পতাকায় রাঙিয়ে এলাকায় সাড়া ফেলেছেন।

তবে নিজের একমাত্র সন্তান রনি হোসেন ব্রাজিলের ভক্ত হওয়ায় প্রায়শই বাবা-ছেলের বাকযুদ্ধ চলছে সমানতালে। এমনকি নিজেদের মধ্যে কথাও বন্ধ রয়েছে বেশ কয়েকদিন ধরে। আর্জেন্টিনা দলের কট্টর সমর্থক রবিউল পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বড় গুয়াখড়া গ্রামের মৃত মোসলেম খাঁনের ছেলে।

শনিবার সকালে সরেজমিনে গিয়ে জানা যায়, বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষে নিজের ভ্যানে প্রিয় দল আর্জেন্টিনার পতাকা নিজে হাতে আঁকেন রবিউল। এ জন্য দুদিনের উপার্জনের ৮শ’ টাকা ব্যয় করেন তিনি। এছাড়া রঙ শুকানোর জন্য পাঁচ দিন বাড়িতেই বসে থাকেন।

অভাবের সংসার হলেও বিন্দুমাত্র চিন্তা নেই এই ফুটবল পাগল মানুষের। তবে বিপত্তি বেঁধেছে বাড়ির বাইরে রের হলেই কেউ সেলফি তুলছেন, আবার কেউ বা ভিডিও করছেন। নানাভাবে হয়রানি হতে হচ্ছে তাকে। তবুও হাসি মুখে মেনে নিচ্ছেন সব হয়রানি।

অন্যদিকে স্ত্রী ও অন্য সন্তানরা আর্জেন্টিনা সমর্থক হলেও একমাত্র ছেলে রনি হোসেন ব্রাজিল দলের অন্ধ সাপোর্টার। বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হতে আর কিছু সময় বাকি। এরমধ্যেই বাবা-ছেলের বাকযুদ্ধ শুরু হয়েছে চরমে। এমনকি কয়েকদিন যাবত কথাও বন্ধ রয়েছে তাদের মধ্যে। তবে শেষ পর্যন্ত বাবার পছন্দের দল আর্জেন্টিনা জয়লাভ করুক এমনটাই চান এবার এসএসসি পরীক্ষা দেওয়া রনি। তবে ছাড় দিতে নারাজ রবিউল ইসলাম।

রবিউল ইসলাম যুগান্তরকে বলেন, এবারের আর্জেন্টিনা দলে অনেক ভালো খেলোয়াড় আছে। খুব ভালো খেলছে তারা। কোপা আমেরিকা কাপ জিতেছে আর্জেন্টিনা। বেশ কিছুদিন ধরে ফুটবল প্রতিযোগিতায় অপরাজিত রয়েছে আর্জেন্টিনা দল। আর সবচেয়ে বড় কথা, যে দলে মেসির মতো খেলোয়াড় আছে সেখানে বিশ্বকাপে চ্যাম্পিয়ন না হওয়ার কোনো প্রশ্নই আসে না

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“দুদিনের উপার্জনের টাকায় ভ্যানে আর্জেন্টিনার পতাকা আঁকলেন”

প্রকাশের সময় : ১২:৪৬:০৩ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২