আর্জেন্টিনার সমর্থন করা সব সময় ঝুঁকি”
- প্রকাশের সময় : ০৪:১৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২
- / ২৭৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || আর্জেন্টিনার সমর্থন করা সব সময় ঝুঁকি|
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার মতো শক্তিশালী দলকে হারিয়ে ইতিহাস গড়েছে সৌদি আরব। মঙ্গলবার কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ২-১ গোলে লিওনেল মেসিদের হারায় সৌদি আরব।
এদিন খেলার ১০ মিনিটে গোল করে এগিয়ে থাকার পরও দ্বিতীয়ার্ধের শুরুর পাঁচ মিনিচের ব্যবধানে দুই গোল খেয়ে চাপের মুখে পড়ে পরাজয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
আর্জেন্টিনার এই হারে হতাশ মেসিদের কোটি কোটি সমর্থক। আর্জেন্টিনার পরাজয়ে হতাশ বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। ক্রিকেট থেকে অবসরের আগে রাজনীতিতে অংশ নিয়ে নড়াইল-২ আসন থেকে সংসদ সদস্য হওয়া মাশরাফি বলেন, আর্জেন্টিনাকে সমর্থন করা সব সময় ঝুঁকির ব্যাপার।
মাশরাফি নিজের ফেসবুক প্রোফাইলে লিখেছেন- আর্জেন্টিনাকে সমর্থন করা সব সময় ঝুঁকি, কিন্তু কিছুই করার নেই। এই দলকেই সমর্থন দিয়ে যেতে হবে।
তিনি আরও লিখেন- আবার হয়তো গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হবে, এটা নতুন কিছু নয়। তবে ওদের রক্ষণের চেহারাটা আরেকবার বেরিয়ে পড়ল।
মাশরাফি বলেছেন, আর্জেন্টিনা কখনো অন্যদের মতো ফিরে আসতে পারে না, তা আরেকবার প্রমাণিত। ৫০ মিনিট হাতে পেয়েও গোল শোধ করতে পারে না, যেখানে অন্য দল এ অবস্থায় থাকলে ম্যাচ জিতত বা ড্র করত। চাপে আর্জেন্টিনা কখনই ভালো দল না।
আর্জেন্টিনার সমর্থক মাশরাফি আরও বলেন, ঠিক এ কারণেই ওদের খেলা নিয়ে কখনই বড় কিছু আশা করিও না। মস্তিষ্কের ভেতর ঢুকে গেছে দলটা, তাই যা কিছুই হোক দলটার সাথেই আছি। শুভকামনা পরের ম্যাচের জন্য।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট
























