ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে আরেক মামলা, তদন্তে সিআইডি বদরগঞ্জে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত চার চাকা; কারণ অজানা অটোরিকশা চুরির অভিযোগে উত্তেজনা, গণপিটুনিতে প্রাণ গেল দুজনের

“সাত গোল খেয়ে সেদিন কেঁদেছিলাম : মিম”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০২:০০:০১ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২
  • / 399 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || সাত গোল খেয়ে সেদিন কেঁদেছিলাম : মিম|

চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম একজন ফুটবলপ্রেমী। ফুটবলের কথা বলতে গেলে অনেক স্মৃতি রয়েছে তার। সম্প্রতি এমনই এক স্মৃতির কথা জানিয়েছেন যুগান্তরকে। তার প্রিয় দল ব্রাজিল

দলটিকে নিয়ে নিজের ভালোলাগার কথাগুলো শেয়ার করেন মিম। তিনি বলেন, ‘আমার পছন্দের দল ব্রাজিল। প্রিয় দল হেরে গেলে মন খারাপ হবেই। তবে এর মধ্যে সবচেয়ে খারাপ স্মৃতি হলো ২০১৪ সালের বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ।

ব্রাজিল সেদিন ৭ গোল খায়। আমার মনে হয়, প্রতিটি ব্রাজিলভক্তের মন সেদিন ভারাক্রান্ত হয়েছিল। সত্যি বলতে আমি নিজেও সেদিন অনেক কেঁদেছি। প্রিয় দলের খেলা যেদিন হবে ভক্তদের উচ্ছ্বাস থাকাটাই স্বাভাবিক। আমিও সেদিন অনেক আনন্দ মুখর হয়ে খেলা দেখতে বসেছিলাম। প্রিয় দলের খেলা; বাঁচা-মরার লড়াই! জার্মানির বিপক্ষে সেদিন জিতলেই ফাইনাল। চোখের সামনে ফাইনাল ম্যাচ ভাসছে, এমনটাই মনে হচ্ছিল। আমার বোন ছিল আর্জেন্টিনার সাপোর্টার। ফলে এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা চলছিল সেদিন। ভেবেছিলাম ব্রাজিল ভালোভাবেই জিতবে।

আরেকটা ভরসার জায়গা ছিল সেবার বিশ্বকাপ তো ব্রাজিলের মাটিতে ছিল। ছোট বোনের সঙ্গে বাজি ধরেছিলাম ব্রাজিলই জিতবে। কারণ সে (বোন) জার্মানির পক্ষ নেয়। খেলা দেখতে বসে ঘটল উলটা ঘটনা! একটার পর একটা গোল খেতে লাগল ব্রাজিল। আমার বোনের আনন্দ তখন দেখে কে! সে আমাকে ইচ্ছা মতো ক্ষেপাচ্ছিল। সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত আমি কেঁদে ফেলেছিলাম। তবে এবার আমার স্বামীও ব্রাজিল সমর্থক। এবার ওর সঙ্গে খেলা দেখব। একটা কথা, আমি ব্রাজিল সাপোর্ট করলেও মেসিকেও আমার ভালো লাগে। তাই বলা চলে ব্রাজিলের সাপোর্টার হলেও আমি মেসির ভক্ত

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“সাত গোল খেয়ে সেদিন কেঁদেছিলাম : মিম”

প্রকাশের সময় : ০২:০০:০১ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২