“চলতি মাসে সাইমন-বুবলীর বিয়ে, গোপনে হয়েছে গায়ে হলুদ”
- প্রকাশের সময় : ০২:৩৩:১৯ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২
- / ৩৭৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || চলতি মাসে সাইমন-বুবলীর বিয়ে, গোপনে হয়েছে গায়ে হলুদ|
চলতি মাসের ২৫ তারিখ চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা বুবলীর বিয়ে! গোপনে হয়েছে গায়ে হলুদের অনুষ্ঠান। খবরটি নিশ্চিত করেছেন পরিচালক জসিমউদ্দিন জাকির। ফেসবুকে সাইমন-বুবলীর গায়ে হলুদের কিছু স্থিরচিত্র প্রকাশও করেন তিনি।
সমস্ত ঘটনাটি ঘটেছে সিনেমার গল্পে। ‘মায়া : দ্য লাভ’ নামে একটি সিনেমায় জুটি হয়েছেন সাইমন-বুবলী। আর সেখানে গল্পের প্রয়োজনে বিয়ে করেন তারা।
নির্মাতা জসিমউদ্দিন জাকির বলেন, ‘আমার ছবির নায়ক-নায়িকার গায়ে হলুদের অনুষ্ঠানের শুটিং করছি। আগামী ২৫ তারিখ বিয়ের শুটিং হবে। এছাড়া আরও কিছু চমক থাকবে ছবিতে। তা পরবর্তীতে আপনাদের বলব।’
সিনেমাটি মুক্তি পাবে আগামী বছর। ছবিটির প্রধান তিন চরিত্রে অভিনয় করছেন সাইমন সাদিক, জিয়াউল রোশান ও শবনম বুবলী।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট



























