ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

জঙ্গীবাদ নিরসনে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৩:৫৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২
  • / ২৩৭ বার পড়া হয়েছে
৬৮

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শুধু বাংলাদেশ নয়, জঙ্গীবাদ একটি বৈশ্বিক সমস্যা। আদালত পাড়া থেকে দুই জঙ্গী ছিনিয়ে নেয়ার ঘটনা দেশে লুকিয়ে থাকা জঙ্গিদের পূর্ব পরিকল্পিত। আত্মগোপনে থাকা জঙ্গিরা তাদের অবস্থান জানান দেয়ার জন্য এই কাজ করেছে। তাদের গ্রেপ্তারসহ জঙ্গীবাদ নিরসনে কাজ করছে সরকার।

আজ বুধবার (২৩ নভেম্বর) দুপুরে নরসিংদীর মনোহরদী থানার নতুন ভবনের উদ্বোধন কালে এই কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় নিরাপাত্ত্বা বাহিনীর কেউ সম্পৃক্ত থাকলে কঠোর শাস্তি দেয়া হবে।

এদিকে, বিএনপির আগামী ১০ ডিসেম্বর ঢাকা দখল এবং ক্ষমতা দখলের পরিকল্পনা করছে। এই পরিকল্পনা আইনশৃঙ্খলা বাহিনী প্রতিরোধ করবে। আওয়ামীলীগ সরকার জনগণের শক্তিতে শক্তিশালী। যারা ষড়যন্ত করে বন্দুকের নল দিয়ে ক্ষমতায় আসছে তারা ষড়যন্ত্র করেই যাচ্ছে, ঢাকায় সমাবেশে বিশৃঙ্খলা তৈরী হলে আইন শৃঙ্খলা বাহীনি ব্যবস্থা নেবে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান, শিবপুরের সংসদ সদস্য জহিরুল হক ভূইয়া মোহন, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মো. মারুফ খান, জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম প্রমুখ।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

জঙ্গীবাদ নিরসনে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের সময় : ০৩:৫৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২