ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

“নির্বাচন কমিশন নিয়ে যা বললেন কাদের সিদ্দিকী”

রিপু
  • প্রকাশের সময় : ০৪:৫৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২
  • / ২৫৬ বার পড়া হয়েছে
৮৮

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || নির্বাচন কমিশন নিয়ে যা বললেন কাদের সিদ্দিকী|

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, বর্তমান নির্বাচন কমিশনারসহ আজকালের নির্বাচন কমিশনাররা মেরুদণ্ডহীন। তারা এখন ক্যামেরা ব্যবহার করেন। গাইবান্ধার উপ-নির্বাচনে ক্যামেরা ব্যবহার করেছেন। তারা ভোট চুরি এখন ঢাকাতে বসেই দেখছেন। আসলে সবখানেই এখন চোরের কারবার হয়ে গেছে।

তিনি তৎকালীন (১৯৯৯) সালের নির্বাচন কমিশনার আবু হেনাকে পুরুষ হিসেবে উল্লেখ করেন।

বুধবার বিকালে স্থানীয় ডাকবাংলো চত্বরে ১৯৯৯ সালের ১৫ নভেম্বর টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের উপ-নির্বাচনে তৎকালীন সরকার (আওয়ামী লীগ) জনগণের ভোটের অধিকার হরণের প্রতিবাদে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কাদের সিদ্দিকী এসব কথা বলেন।

তিনি বন বিভাগকে উদ্দেশ্য করে বলেন, সখীপুরের সাধারণ মানুষকে বন বিভাগ নোটিশ দিয়েছে বলে শুনেছি। তাদের জমি নাকি ছেড়ে দিতে হবে। যাদের বাড়িঘর আছে, কবর আছে, যারা ধান ফলায়, পাট ও সবজি চাষ করে, তাদের এক ইঞ্চি জমিতে যদি বন বিভাগ খবরদারি করতে যায়, তাহলে তাদের সখীপুর থেকে তাড়িয়ে দেওয়া হবে। তাদের এক মুহূর্তও থাকতে দেওয়া হবে না।

উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের আহবায়ক আবদুস সবুর খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা বীর প্রতীক, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইকবাল সিদ্দিকী, কেন্দ্রীয় সদস্য শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, জেলা কমিটির সহ-সভাপতি আবদুল হালিম সরকার লাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এটিএম সালেক হিটলু, আলমগীর সিদ্দিকী, আবু জাহিদ রিপন প্রমুখ

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“নির্বাচন কমিশন নিয়ে যা বললেন কাদের সিদ্দিকী”

প্রকাশের সময় : ০৪:৫৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২