ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জ পৌরসভার অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে পরামর্শকরন সভা-২ অনুষ্ঠিত কালীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস অনুষ্ঠিত মৌলভীবাজারে ৪০ হাজার মানুষ পানিবন্দি, সংকট চরমে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিরে সেমিতে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড মৌলভীবাজারে নদ নদীর পানি কমতে শুরু করলেও নিম্নাঞ্চল প্লাবিত বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের খোঁজ নিতে; জেলা প্রশাসক মৌলভীবাজারে বাড়ছে নদ নদীর পানি; বন্যার শঙ্কা “দেশের গরীব ও অসহায় সাধারণ মানুষ সুবিধা পাওয়া শুরু করেছে” এমপি ফজলুল হক মিলন “জুলাই সনদকে অস্বীকার করছে বিএনপি”এমপি নাহিদ ইসলাম খন্দকার মো. আলমগীর হোসেন-এর জন্মদিন আজ

“আর্জেন্টিনার পতাকার সাজে সেতু”

রিপু
  • প্রকাশের সময় : ০৫:৩৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২
  • / ২৭৬ বার পড়া হয়েছে
১১১

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || আর্জেন্টিনার পতাকার সাজে সেতু|

ফরিদপুর শহরতলীর সাদিপুর এলাকায় কাতারের স্টেডিয়ামের আদলে ৮ রেপ্লিকা তৈরির পর এবার কৃষ্ণনগর ইউনিয়নে এক সেতুর রঙ করা হয়েছে আর্জেন্টিনার পতাকার রংয়ে। কাতার বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে, তাই সেতুটিকে নিয়ে ওই এলাকায় মেতে উঠেছেন আর্জেন্টিনা সমর্থকরা।

স্থানীয়রা জানায়, বিশ্বকাপ ফুটবল উপলক্ষ্যে কৃষ্ণনগর ইউনিয়নের হাটগোবিন্দপুর-চরকৃষ্ণনগর সংযোগ সেতুটি সাজানো হয়েছে আর্জেন্টিনার পতাকার আদলে। স্থানীয় যুব সমাজ ও আর্জেন্টিনা দলের সমর্থকরা সেতুটি আকাশি-সাদা রংয়ে সাজিয়ে বিভিন্ন রঙের বাতিতে আলোকসজ্জা করেছে।

এ ব্যাপারে চর কৃষ্ণনগরের বাসিন্দা সোহেল সরোয়ার বলেন, সেতুর রঙকরণ ও আলোকসজ্জার ডিজাইনার হিসেবে আমি আনন্দিত। যুব সমাজের উদ্যোগে সব সদস্য ব্যক্তিগতভাবে চাঁদা তুলে এমন আয়োজন করেছি। এ ছাড়া খেলা চলাকালে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

আর্জেন্টিনা সমর্থক ও হাট গোবিন্দপুর যুবসমাজের সাধারণ সম্পাদক শেখ রাসেল বলেন, আমরা হাট গোবিন্দপুর যুব সমাজ এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। আমাদের অধিকাংশ সদস্য আর্জেন্টিনার সমর্থক। বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষ্যে সেতুটি আর্জেন্টিনার পতাকার আদলে সাজিয়েছি। রঙিন বাতি দিয়ে আলোকসজ্জা করা হয়েছে। সবমিলিয়ে এতে খরচ হয়েছে প্রায় ১৬ হাজার টাকা। ৩ জন লোক কাজ করেছেন টানা কয়েক দিন। এটা আমাদের একটা আবেগ, আনন্দ ও ভালোবাসা। বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা উত্তাপ ছড়িয়ে দিতেই এমন আয়োজন।

এ বিষয়ে কৃষনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা বলেন, আমার ইউনিয়নের হাটগোবিন্দপুর-চরকৃষ্ণনগর সংযোগ সেতুটি আকাশি-সাদা রঙে আর্জেন্টিনা পতাকার আদলে সাজিয়েছে স্থানীয় যুবসমাজ ও আর্জেন্টিনা দলের সমর্থকরা। তবে আমি শুনেছি। সরাসরি দেখা হয়নি

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“আর্জেন্টিনার পতাকার সাজে সেতু”

প্রকাশের সময় : ০৫:৩৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২