ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে আরেক মামলা, তদন্তে সিআইডি বদরগঞ্জে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত চার চাকা; কারণ অজানা অটোরিকশা চুরির অভিযোগে উত্তেজনা, গণপিটুনিতে প্রাণ গেল দুজনের

“ক্ষমা চেয়ে কাদেরের পক্ষে স্লোগান দিলেন এমপি একরাম”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০২:৩৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২
  • / 306 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || ক্ষমা চেয়ে কাদেরের পক্ষে স্লোগান দিলেন এমপি একরাম|

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে ক্ষমা চেয়ে পক্ষে কাজ করার ঘোষণা দিয়ে দলীয় সভানেত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের জন্য স্লোগান দিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।

বুধবার বিকাল ৪টায় কবিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে কবিরহাট উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বক্তৃতাকালে তিনি ওবায়দুল কাদেরের কাছে তার অতীত কৃতকর্মের জন্য ক্ষমা চান।

এ সময় একরামুল করিম চৌধুরী বলেন, আমি বুধবার কাদের ভাইকে ফোন করেছিলাম। আমি উনাকে (ওবায়দুল কাদের) বলেছিলাম, আপনি আমার বড়ভাই, এখানে অনেক লোক আছে, আমি প্রকাশ্যে আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আমি অন্যায় করেছি, আমার বড়ভাই আপনার কাছে মাফ চেয়েছেন, আমিও আপনার কাছে মাফ চাচ্ছি। উনি (ওবায়দুল কাদের) আমাকে বললেন ঠিক আছে কাজ কর।

এমপি একরাম বলেন, সমসাময়িক কারণে আমাদের কিছু ভুল বোঝাবুঝি হতে পারে, আমরা যতদিন বাঁচব ওবায়দুল কাদেরের পেছনে থেকেই রাজনীতি করব। কাদের ভাইয়ের বিরুদ্ধে আমার কোনো কথায় ভুল হয়ে থাকলে আমি প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিচ্ছি। কাদের ভাইয়ের সিদ্ধান্ত আমরা সবাই মেনে নেব।

সম্মেলনে একরামুল করিম চৌধুরীর বক্তব্যের পরই প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন ওবায়দুল কাদের। এ সময় তিনি একরামুল করিম চৌধুরীকে ক্ষমা করে দিয়েছেন বলে তাকে দলের জন্য কাজ করার নির্দেশ দেন।

সম্মেলনে কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমির সভাপতিত্বে সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এমপি একরামুল করিম চৌধুরী, আহবায়ক অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম সেলিম, যুগ্ম আহবায়ক শিহাব উদ্দিন শাহীন, শহীদুল্লাহ খান সোহেল প্রমুখ

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“ক্ষমা চেয়ে কাদেরের পক্ষে স্লোগান দিলেন এমপি একরাম”

প্রকাশের সময় : ০২:৩৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২