ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নবীনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গাইবান্ধায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু বিদ্যুৎস্পৃষ্টে একই সঙ্গে প্রাণ গেল স্বামী-স্ত্রী ও চোরসহ ৪ জনের জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপির প্রতিষ্ঠা: ফজলুল হক মিলন মাদক কোনো সমাধান নয়; জীবন ধ্বংসের অন্যতম কারণ: ওসি মো. জাকির হোসেন বিএনপিকে ধ্বংস করার ক্ষমতা কারও নেই: রুহুল কুদ্দুস দুলু নজরুলের চেতনায় মুখর গঙ্গাচড়া, শুরু সাংস্কৃতিক প্রতিযোগিতা গঙ্গাচড়ায় ডাসের উদ্যোগে বিনামূল্যে ছাগল বিতরণ কালীগঞ্জে নিষিদ্ধ চায়না ম্যাজিক ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে ধ্বংস কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৫৬ হাজার টাকা জরিমানা

“ফের অপু-বুবলীর পাল্টাপাল্টি আক্রমণ”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৩:৫৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২
  • / 376 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || ফের অপু-বুবলীর পাল্টাপাল্টি আক্রমণ|

বেশ কয়েক বছর ধরেই শাকিব খানকে কেন্দ্র করে ঢাকাই সিনেমার দুই জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর দ্বন্দ্ব চলছে। মাঝে সেটি স্থিতিশীল থাকলেও সম্প্রতি ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। সম্প্রতি জন্মদিন উপলক্ষে শাকিব ডায়মন্ডের নাকফুল উপহার দিয়েছেন, এমনটাই জানান বুবলী। এই উপহার দেওয়ার খবরকে কেন্দ্র করে তাকে খোঁচা দেন অপু বিশ্বাস।

বুবলীকে নিয়ে প্রকাশিত একটি নিউজের লিঙ্ক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ঢালিউড কুইন। এত্তগুলো হাসির ইমোজি দিয়ে লিখেছেন, ‘কি যে মজা

অপুর সেই খোঁচার জবাবও দিয়েছেন বুবলী। তিনি লিখেছেন, একজন হঠাৎ করেই বলে উঠল, ‘আরে ওই বেটি যে আপনাদের ছবিসহ নিউজ তার নিজের ফেসবুক ওয়ালে বাঁধাই করে রেখেছে, এটাই তো আপনার মজা। এতেই তো বোঝা যায়, তার শয়নে-স্বপনে শুধুই আপনি। হা হা হা।’

বুবলীর সেই স্ট্যাটাসের পর আবারও মুখ খোলেন অপু বিশ্বাস। তিনি বুবলীকে ইঙ্গিত করে বলেন, ‘শিক্ষিত মানুষের ওয়ালে কল পাড়ের বুলি…বেটি বেটি বেটি।’

অপুর এই পোস্টের জবাব দিতে বিলম্ব করলেন না বুবলীও। তবে এবার যেন ধরি মাছ না ছুঁই পানি পদ্ধতি অবলম্বন করলেন ‘বসগিরি’ নায়িকা। অপুর নতুন ব্যঙ্গাত্মক পোস্টের জবাবে বাংলা অভিধানের দ্বারস্থ হলেন তিনি। অপুকে ইঙ্গিত করে অন্যের একটি পোস্ট নিজের ফেসবুক দেয়ালে শেয়ার করেন বুবলী। যেখানে গুগলে বাংলা ডিকশোনারিতে খোঁজা হচ্ছে ‘বেটি’ শব্দের অর্থ। যেখানে অভিধান জানাচ্ছে ‘বেটি’ অর্থ কন্যা, মেয়ে।

তাদের এমন খোঁচাখুঁচি দেখে নেটিজেনরা কেউ লিখছেন, ‘বেশ মজা পাচ্ছি।’ আবার কেউ লিখছেন ‘কি শুরু হইলো।’ দুজনের পোস্টে দুজনের ভক্ত-অনুরাগীরা এমন নানা মন্তব্য করেছেন।

অপু-বুবলীর এমন ভার্চ্যুয়াল ঝগড়ার মধ্যে গণমাধ্যমের কাছে মুখ খুলেছেন শাকিব। যেখানে তিনি জানিয়েছেন জন্মদিনে বুবলীকে ডায়মন্ডের কোনো নাকফুল উপহার দেননি তিনি। দেখা যাক অপু-বুবলীর এই ভার্চ্যুয়াল যুদ্ধ শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“ফের অপু-বুবলীর পাল্টাপাল্টি আক্রমণ”

প্রকাশের সময় : ০৩:৫৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২