ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে আরেক মামলা, তদন্তে সিআইডি বদরগঞ্জে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত চার চাকা; কারণ অজানা অটোরিকশা চুরির অভিযোগে উত্তেজনা, গণপিটুনিতে প্রাণ গেল দুজনের

“ভারতের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন সাকিব-ইয়াসির”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৩:৫৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২
  • / 340 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || ভারতের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন সাকিব-ইয়াসির|

ঘরের মাঠে ভারতের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে ফিরেছেন সাকিব আল হাসান ও ইয়াসির আলী। বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশের সবশেষ জিম্বাবুয়ে সিরিজে ছুটিতে ছিলেন।

এছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে খেলা পেসার ইবাদত হোসেন টিকে গেছেন। তবে বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন, শরীফুল ইসলাম ও তাইজুল ইসলাম।
মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আগামী ৪ ডিসেম্বর প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। যেখানে ৭ তারিখ একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে গড়াবে। আর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ১০ ডিসেম্বর তৃতীয় ও শেষ ম্যাচ।

আগামী ১ ডিসেম্বর ৩টি ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ভারত।

বাংলাদেশের ওয়ানডে দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, মাহমুদউল্লাহ, নাজমুল হোসেন, নুরুল হাসান সোহান।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“ভারতের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন সাকিব-ইয়াসির”

প্রকাশের সময় : ০৩:৫৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২