ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মালচিং পদ্ধতিতে বেগুন চাষে মাঈন উদ্দিনের সাফল্য মালদ্বীপে অবৈধ মুদ্রা ব্যবসা, আটক বাংলাদেশিসহ ৬ প্রবাসী নবীনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গাইবান্ধায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু বিদ্যুৎস্পৃষ্টে একই সঙ্গে প্রাণ গেল স্বামী-স্ত্রী ও চোরসহ ৪ জনের জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপির প্রতিষ্ঠা: ফজলুল হক মিলন মাদক কোনো সমাধান নয়; জীবন ধ্বংসের অন্যতম কারণ: ওসি মো. জাকির হোসেন বিএনপিকে ধ্বংস করার ক্ষমতা কারও নেই: রুহুল কুদ্দুস দুলু নজরুলের চেতনায় মুখর গঙ্গাচড়া, শুরু সাংস্কৃতিক প্রতিযোগিতা গঙ্গাচড়ায় ডাসের উদ্যোগে বিনামূল্যে ছাগল বিতরণ

“যশোরে গিয়ে হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৪:৫২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২
  • / 388 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || যশোরে গিয়ে হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের|

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমি ইঞ্জিনিয়ারদের বলছি- যশোর-খুলনার রাস্তা ঠিক না হলে খবর আছে। এক মাসের সময় দিলাম, ঠিক না হলে খবর আছে।’

আজ বৃহস্পতিবার দুপুরে যশোর শামস-উল হুদা স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের। জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনা পদ্মাসেতু, মধুমতি সেতু করেছেন। এখন ঢাকা থেকে যশোর আসতে লাগে আড়াই ঘণ্টা, আগে লাগতো আট থেকে ১০ ঘণ্টা। যশোরের মহাসমাবেশ মহাসমুদ্রে পরিণত হয়েছে। এখানে এক মহাসমুদ্র, বাইরে আরেক মহাসমুদ্র।’

বিএনপি সমালোচনা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি বেঈমান, বিশ্বাসঘাতক। পলাশীর সেনাপতি ইয়ার লতিফ, আর পঁচাত্তরের ইয়ার লতিফ হচ্ছে জিয়া। ঢাকা শহরে বাড়ির বাইরে লেখা থাকতো কুকুর থেকে সাবধান, আর আমি বলছি বিএনপি থেকে সাবধান।’

সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য পীযূষ কান্তি ভট্টাচার্য, ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম,সাংগঠনিক সম্পাদক এ বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেন, সম্পাদকমণ্ডলীর সদস্য ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, শামছুন্নাহার চাঁপা, সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আনোয়ার হোসেন, সাহাবুদ্দিন ফরাজী, ইকবাল হোসেন অপু, আনিসুর রহমান, মেরিনা জাহান কবিতা, পারভিন জামান কল্পনা প্রমুখ।

আজ বেলা ১২টা ২২ মিনিটে আওয়ামী লীগের এ সমাবেশ শুরু হয়। যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার। এ সময় বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনসহ যশোর ও এর পার্শ্ববর্তী এলাকার সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“যশোরে গিয়ে হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের”

প্রকাশের সময় : ০৪:৫২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২