ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে আরেক মামলা, তদন্তে সিআইডি বদরগঞ্জে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত চার চাকা; কারণ অজানা অটোরিকশা চুরির অভিযোগে উত্তেজনা, গণপিটুনিতে প্রাণ গেল দুজনের

“শাকিব-বুবলীর সংসারে তৃতীয় পক্ষটা কে”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৩:৪৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২
  • / 472 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || শাকিব-বুবলীর সংসারে তৃতীয় পক্ষটা কে|

তৃতীয় পক্ষের ইন্ধনে বুবলীর সুখের সংসারে আগুন ধরেছে বলে অভিযোগ ঢালিউডের এ নায়িকার। ওই পক্ষ শাকিবকে ঘিরে নিজের স্বার্থ হাসিল করতে এসব করছে বলেও ইঙ্গিত করেছেন বুবলী। বুবলীর তৃতীয় পক্ষ বলতে কাকে বোঝাতে চাইছেন?-এমন প্রশ্ন তার ভক্ত-সমালোচকদের।

বুবলীর শাকিবকে বিয়ের ঘোষণা ও তাদের সন্তানের খবর প্রকাশ্যে আনার পর থেকেই ঢালিউডের এ জনপ্রিয় জুটির মধ্যে দূরত্ব তৈরি হয়। এর পর থেকে কাজের বাইরে তাদের মুখ দেখাদেখিও বন্ধ। দ্বন্দ্বটা চূড়ান্ত রূপ নেয় শাকিবের একটি সাক্ষাৎকার ঘিরে। যেখানে তিনি স্পষ্ট করে বলেছেন, বুবলীর জন্মদিনে তার কাছ থেকে যে হীরের নাকফুল পাওয়ার কথা ফেসবুকে শেয়ার করেছেন, সেটি তিনি দেননি। শুধু তাই নয়, বুবলীর সঙ্গে তার সম্পর্ক জোড়া লাগার নয়।

বুবলীর ‘হীরার নাকফুল’ পাওয়া নিয়ে শাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাসের তাচ্ছিল্যের হাসি ভরা পোস্ট এবং পরে শাকিব খানের অস্বীকার— নায়িকাকে বেশ অস্বস্তিতে ফেলেছে। অপুর পোস্টের জবাবে পাল্টা পোস্ট দিয়েছেন বুবলী।

কিন্তু শাকিবের সাক্ষাৎকারে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন বুবলী। বৃহস্পতিবার গণমাধ্যমকে বুবলী বলেন, ‘শাকিব খানের সাক্ষাৎকারটি দেখে আমি অবাক হয়েছি। সাক্ষাৎকারে সে যেভাবে বিবৃতি দিয়েছে, এটি আমার জন্য অনেক অপমানজনক। কারণ জন্মদিনের উপহার ধরে যে বক্তব্য সে দিয়েছে, এত শৈল্পিক একটা ব্যাপার নিয়ে সে কীভাবে এটি অস্বীকার করল, আমার মাথায় আসছে না।’

বিষয়টিতে তৃতীয়পক্ষ ইন্ধন জোগাচ্ছে জানিয়ে এ নায়িকার ভাষ্য— ‘কয়েক দিন ধরে তৃতীয় পক্ষে স্ট্যাটাস, আজ শাকিবের বক্তব্য নিয়ে বিষয়টি গভীরভাবে ভাবলে বুঝতে পারবেন সেটি। শাকিব খানের এমন আচরণে সন্দেহ হচ্ছে।
বুবলীর বক্তব্যে সহজেই বোঝা যাচ্ছে— তিনি তৃতীয় পক্ষ বলতে অপু বিশ্বাসকে বোঝাতে চাইছেন।

এ বিষয়ে বুবলী বলেন, আমার সন্দেহ হচ্ছে, তৃতীয় পক্ষের একজনের ইন্ধন আছে এখানে (শাকিবের সঙ্গে দূরত্ব)। শাকিব খানের ওপর তার পক্ষ থেকে চাপও থাকতে পারে। এসব শাকিব খানের সঙ্গে তার পূর্বের সম্পর্কের মাঠ তৈরির প্রস্তুতি কিনা, এটিও ভাবার বিষয়

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“শাকিব-বুবলীর সংসারে তৃতীয় পক্ষটা কে”

প্রকাশের সময় : ০৩:৪৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২