ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ শ্রীমঙ্গলে জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন; লক্ষ্যমাত্রা ৩৬ হাজারেরও বেশি শিশুর মৌলভীবাজার মাদকদ্রব্যের অপব্যবহার পাচার রোধে আন্তর্জাতিক মাল্টি দিবস পালিত মৌলভীবাজারে এনসিপি’র অভ্যন্তরীণ দ্বন্দ্বে দলের নেতাকে অপহরণের অভিযোগ শ্রীমঙ্গলে গ্লাসের আঘাতে যুবক খুন; অভিযুক্ত গ্রেপ্তার বাঁশঝাড়ের বাগান থেকে ৫টি এয়ারগান উদ্ধার ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ জনদুর্ভোগ সৃষ্টি করে অবৈধভাবে বালু রাখা ব্যবসায়ীকে জরিমানা শিশু ও নারীসহ ৭জনকে পুশইন করলো বিএসএফ কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

“কিছুই গোপন রাখবেন না বুবলী”

রিপু
  • প্রকাশের সময় : ০৪:১৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২
  • / ২৭৪ বার পড়া হয়েছে
৮৮

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || কিছুই গোপন রাখবেন না বুবলী|

ঢাকাই সিনেমার নায়িকা শবনম বুবলীর সুখের সংসারে এখন দুঃখের ছায়া পড়েছে। শাকিবের সঙ্গে তার দূরত্ব চরম মাত্রায় পৌঁছেছে। বুবলীর সঙ্গে সম্পর্ক জোড়া লাগার নয় বলে শাকিব যে সাক্ষাৎকার দিয়েছেন, সেটি পোড়াচ্ছে বুবলীকে।

এমতাবস্থায় ঢালিউড নায়িকা শাকিবের সঙ্গে বিয়ের আগের ও পরের সব বিষয় খোলাসা করতে চাইছেন
সম্প্রতি একটি হীরার নাকফুল নিয়ে বুবলী-অপু সোশ্যাল মিডিয়ায় বিবাদে জড়ান। একে অন্যকে উদ্দেশ্য করে তীর্যক মন্তব্য করেন। প্রথম দিকে এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও পুরো বিষয়টি নিয়ে মুখ খুলেছেন শাকিব খান।

তিনি জানিয়েছেন, বুবলীর সঙ্গে তার কোনোরকম যোগাযোগই নেই। হীরার নাকফুলটি তিনি বুবলীকে দেননি। এমনকি অপুর মতো বুবলীকেও নিজের অতীত বলে মন্তব্য করেছেন ঢালিউডের শীর্ষ নায়ক।

শাকিব খানের এমন মন্তব্যের পর আর চুপ থাকতে চান না বুবলী। নিজের সম্মানের কথা ভেবে, ছেলে বীরের ভবিষ্যতের কথা ভেবে সংবাদ সম্মেলন করে বিস্তারিত বলতে চান তিনি।

এ বিষয়ে বুবলী বলেন, ‘কোনো কিছুই আর গোপন রাখব না। শিগগিরই সব প্রকাশ্যে আনব। আমাকে দু-এক দিন সময় দিন। সংবাদ সম্মেলন করে সব বিষয় পরিষ্কার করব। সব কথার উত্তর দেব।’

বুবলীর ভাষ্য— ‘শাকিব খানের সঙ্গে বিয়ের আগের ও পরের পুরো বিষয়টি সবার সামনে এখন তুলে ধরা উচিত আমার। মানসিকভাবে বিভিন্নভাবে চাপে রেখে সেই জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে আমাকে। সেসব বিষয় শিগগিরই পরিষ্কার করতে চাই, জানাতে চাই। সেই প্রস্তুতিই নিচ্ছি। এসব মিথ্যাচার আর ভালো লাগছে না।’

২০১৮ সালের ফেব্রুয়ারিতে অপু বিশ্বাসের সঙ্গে ডিভোর্সের পর একই বছরের ২০ জুলাই বুবলীকে বিয়ে করেন শাকিব খান। ২০২০ সালের ২১ মার্চ তাদের সন্তানের জন্ম হয়। আড়াই বছর গোপন রাখার পর সম্প্রতি বুবলী ও শাকিব ফেসবুকে পোস্ট দিয়ে সন্তানের খবর দেন। তারা জানিয়ে দেন যে, তারা বিয়ে করেছেন কয়েক বছর আগেই। তবে এর পর থেকে দুজন আলাদা ছাদের নিচে থাকছেন। শাকিব-বুবলীর সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“কিছুই গোপন রাখবেন না বুবলী”

প্রকাশের সময় : ০৪:১৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২