ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী কোম্পানীগঞ্জে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে হয়রানির অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকদের বিক্ষোভ কালীগঞ্জে সার মজুতে অনিয়ম, দুই ব্যবসায়ীর ২ লাখ টাকা জরিমান মালচিং পদ্ধতিতে বেগুন চাষে মাঈন উদ্দিনের সাফল্য মালদ্বীপে অবৈধ মুদ্রা ব্যবসা, আটক বাংলাদেশিসহ ৬ প্রবাসী নবীনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গাইবান্ধায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু বিদ্যুৎস্পৃষ্টে একই সঙ্গে প্রাণ গেল স্বামী-স্ত্রী ও চোরসহ ৪ জনের জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপির প্রতিষ্ঠা: ফজলুল হক মিলন মাদক কোনো সমাধান নয়; জীবন ধ্বংসের অন্যতম কারণ: ওসি মো. জাকির হোসেন

“ম্যাচের আগে করতে পারবেন যৌন সম্পর্ক”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৬:৩৫:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২
  • / 384 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || ম্যাচের আগে করতে পারবেন যৌন সম্পর্ক|

বড় জয়ের পর বেশ ফুরফুরে মেজাজেই আছে স্পেন। কারণ, পরের ম্যাচ শক্তিশালী জার্মানির বিপক্ষে। ম্যাচের আগের রাতে ফুটবলারদের জন্য নানান বিধিনিষেধ জুড়ে দিয়েছেন স্পেন কোচ লুইস এনরিকে। কোনো ফুটবলারই রাতে ফূর্তি বা হৈ-হুল্লোড় করতে পারবেন না। ম্যাচের আগের দিন সতেজ থাকতে হবে। তবে যৌন সম্পর্কের ব্যাপারে কোনো বাধা দিচ্ছেন না স্পেন কোচ।

এনরিকে বলেন, ‘যৌন সম্পর্কের বিষয়টা আমার কাছে একদমই স্বাভাবিক। ম্যাচের আগের রাতে হৈ-হুল্লোড় করাটা আমার কাছে আদর্শ নয়। তবে যৌন সম্পর্ক গুরুত্বপূর্ণ বলেই আমি মনে করি এবং খেলোয়াড় হিসেবে যখন পেরেছি তখনই আমি আমার স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছি। এই ব্যাপারে কখনো দুশ্চিন্তা কাজ করেনি। ’

বিশ্বকাপে স্পেনের অনেক ফুটবলারই স্ত্রী ও বান্ধবীকে সঙ্গে নিয়ে গেছেন। ফেরান তোরেস তো কোচ এনরিকের মেয়ে সিরা মার্তিনেসের সঙ্গেই প্রেম করছেন। কোস্টারিকার বিপক্ষে জোড়া গোল করে প্রেমিকাকেই উৎসর্গ করেন এই ফরোয়ার্ড।

স্পেনের স্কোয়াডে প্রিয় ফুটবলার প্রসঙ্গে তোরেসের নামই প্রথমে নেন এনরিকে। যদিও সেটা রসিকতা করেই বলেন তিনি, ‘এটা খুবই সহজ, তোরেস আমার প্রিয় খেলোয়াড়। কারণ, সে যদি আমার পছন্দের না হয়, তাহলে আমার মেয়ে মাথা কেটে ফেলবে আমার।’

আগামীকাল রোববার বাংলাদেশ সময় রাত ১টায় জার্মানির মুখোমুখি হবে স্পেন।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“ম্যাচের আগে করতে পারবেন যৌন সম্পর্ক”

প্রকাশের সময় : ০৬:৩৫:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২