ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে আরেক মামলা, তদন্তে সিআইডি বদরগঞ্জে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত চার চাকা; কারণ অজানা অটোরিকশা চুরির অভিযোগে উত্তেজনা, গণপিটুনিতে প্রাণ গেল দুজনের

“স্বামী ও মেয়েকে নিয়ে ওমরাহ করতে গেলেন পূর্ণিমা”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৬:৪১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২
  • / 443 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || স্বামী ও মেয়েকে নিয়ে ওমরাহ করতে গেলেন পূর্ণিমা|

পবিত্র ওমরাহ পালনে গেলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। সৌদি আরবের উদ্দেশে গত বৃহস্পতিবার ঢাকা ছাড়েন এই তারকা। সঙ্গে আছেন তার স্বামী আশফাকুর রহমান রবিন ও মেয়ে আরশিয়া উমাইজা।

বর্তমানে তারা মদিনায় আছেন পূর্ণিমা। এরপর যাবেন মক্কায়। সেখানই ওমরাহ’র আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন পূর্ণিমার স্বামী রবিন। ওমরাহ যাওয়ার কয়েকটি ছবি তিনি শেয়ার করেছেন তার ফেসবুকে।

একটি ছবিতে দেখা যায়, বোরকা-হিজাব পরে মদিনায় স্বামীর হাত ধরে দাঁড়িয়ে আছেন পূর্ণিমা। এছাড়াও পূর্ণিমার এক সেলফিতে স্বামী ও কন্যাকে দেখা গেছে।

এদিকে, সৌদি যাওয়ার আগে সবশেষ ছটকু আহমেদের ‘আহারে জীবন’ সিনেমার শুটিং করেছেন পূর্ণিমা। সরকারি অনুদানের এই সিনেমার তার সঙ্গে আরও অভিনয় করেছেন ফেরদৌস, জয় চৌধুরী, মৌমিতা সূচরিতা, অরুণা বিশ্বাস, শাহানুর, মিশা সওদাগরসহ অনেক।

উল্লেখ্য, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর চলতি বছর ২৭ মে আশফাকুর রহমান রবিবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা। তবে খবরটি তিনি প্রকাশ্যে আনেন ২১ জুলাই। রবিন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। বর্তমানে তারা সুখেই আছেন বলে জানিয়েছেন পূর্ণিমা।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“স্বামী ও মেয়েকে নিয়ে ওমরাহ করতে গেলেন পূর্ণিমা”

প্রকাশের সময় : ০৬:৪১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২