ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরে নাসের রহমানের ডিও গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত শ্রীমঙ্গলে সাঁড়াশি অভিযানে ৫জন চিহ্নিত অপরাধী গ্রেপ্তার কালীগঞ্জে বর্ণিল সাজে উদযাপিত হলো ১৪৩৩ বাংলা নববর্ষ কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালীগঞ্জ ডাকবাংলোকে সম্প্রসারণের মাধ্যমে ৪ তলা বিশিষ্ট করা হবে প্রশাসক-চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী গাজীপুরে কালীগঞ্জে অবৈধ মাটি খনন জরিমানা ২ লাখ টাকা নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে এলপি গ্যাস প্লান্টে সেনা অভিযান, জরিমানা ৩ লাখ টাকা প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ মৌলভীবাজারের যুবক গ্রেপ্তার

“খুলনায় পরিবহণ কেন বন্ধ, জানালেন ওবায়দুল কাদের”

রিপু
  • প্রকাশের সময় : ০৪:৫৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২
  • / ৪০২ বার পড়া হয়েছে
৭২

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || খুলনায় পরিবহণ কেন বন্ধ, জানালেন ওবায়দুল কাদের|

খুলনায় বিএনপির মহাসমাবেশ উপলক্ষ্যে জানমালের ভয় পাওয়ায় মালিকরা তাদের পরিবহণ বন্ধ করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, পরিবহণ মালিকরা বিএনপির সমাবেশের কথা শুনলেই এখন ভয় পায়। তারা জানমালের ক্ষতির ভয় পাচ্ছে। সে কারণে পরিবহণ বন্ধ করেছে। আমরা তো আর বিআরটিসির বাস বন্ধ করছি না। পরিবহণ মালিকরা সরকারের বিরুদ্ধেও ধর্মঘট করে থাকে।

শুক্রবার রাতে বিভিন্ন দেশের কূটনীতিকদের অংশগ্রহণে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটি আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি লাঠিতে কেন পতাকা টানায়, এটা কিসের আলামত?

‘১০ ডিসেম্বর থেকে বিএনপির কথায় দেশ চলবে’ এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এটা রঙিন খোয়াব। বিএনপি মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না। ডিসেম্বর বিজয়ের মাস, এই বিজয়ের মাসে আমরাই উজ্জীবিত থাকব।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“খুলনায় পরিবহণ কেন বন্ধ, জানালেন ওবায়দুল কাদের”

প্রকাশের সময় : ০৪:৫৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২