ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

“ফখরুল সাহেব, মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাতে পারবেন না”

রিপু
  • প্রকাশের সময় : ০৩:০৬:২০ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২
  • / ২৬৭ বার পড়া হয়েছে
৯৩

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || ফখরুল সাহেব, মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাতে পারবেন না|

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের নির্বাচন পৃথিবীর অন্যান্য দেশের মতো হবে। বিএনপি আন্দোলনের নামে বিশৃঙ্খলা করছে। আগুন–সন্ত্রাস করেছে। কানাডার আদালত তাদের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ বোকা নন। মানুষকে ধোঁকা দিয়ে ফখরুল সাহেব বোকা বানাতে পারবেন না।
রোববার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পিরোজপুরের কেন্দ্রীয় শহিদ মিনারে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে উদ্বোধনী ভাষণে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির মহাসচিব তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেন। বিশ্বের কোথায় আছে তত্ত্বাবধায়ক সরকার? একসময় খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে বলেছিলেন, পাগল ও শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নন। এই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা উচ্চ আদালত বাতিল করে দিয়েছেন। এখন তত্ত্বাবধায়ক সরকারের উদ্ভট দাবি করছে বিএনপি।’

পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়ালের সভাপতিত্বে সম্মেলনের প্রধান অতিথি ছিলেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। প্রধান বক্তা হিসেবে রয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“ফখরুল সাহেব, মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাতে পারবেন না”

প্রকাশের সময় : ০৩:০৬:২০ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২