ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে আরেক মামলা, তদন্তে সিআইডি বদরগঞ্জে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত চার চাকা; কারণ অজানা অটোরিকশা চুরির অভিযোগে উত্তেজনা, গণপিটুনিতে প্রাণ গেল দুজনের

“বুবলীকে ইঙ্গিত করে যা বললেন অপু বিশ্বাস”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৫:২৯:০৬ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২
  • / 342 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || বুবলীকে ইঙ্গিত করে যা বললেন অপু বিশ্বাস|

চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে প্রেম, বিয়ে ও সন্তান এবং সবশেষ নাকফুল ইস্যু নিয়ে বেশ কিছু দিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে শবনম বুবলী। বিয়ের ঘোষণা ও সন্তানকে প্রকাশ্যে আনা নিয়ে শাকিবের সঙ্গে তার সম্পর্কের অবনতি হয়েছে।

বুবলী দুজনের টানাপোড়েন গোপন রাখতে চাইলেও পারেননি। শাকিবের অপর নায়িকা অপু বিশ্বাসের সঙ্গে তার দ্বন্দ্ব বিষয়টি প্রকাশ্যে এনেছে।

জন্মদিন উপলক্ষে শাকিব খানের কাছ থেকে ডায়মন্ডের নাকফুল উপহার পাওয়ার কথা সংবাদমাধ্যমে জানানোর পরই যেন বিপাকে পড়েন অভিনেত্রী শবনম বুবলী।

কেননা অভিনেত্রী অপু বিশ্বাস সংবাদের লিংকটি ব্যক্তিগত ফেসবুকে শেয়ার করে কারো নাম উল্লেখ না করে একটি স্ট্যাটাস দেন। তারপর ধারাবাহিকভাবে যেন বাগযুদ্ধে জড়িয়ে পড়েন দুই অভিনেত্রী। তবে তারা কেউ কারো নাম উল্লেখ করেননি তাদের পোস্টে।

পুরো বিষয়টি নিয়ে শাকিব খান প্রথমে চুপ থাকলেও পরে স্পষ্ট ভাষায় জানিয়েছেন— বুবলীর সঙ্গে তার কোনো যোগাযোগই নেই; হীরার নাকফুলের কথাও সত্য নয়। এমনকি অপুর মতো বুবলীকেও নিজের অতীত বলে মন্তব্য করেছেন ঢালিউডের শীর্ষ নায়ক।

সম্প্রতি বুবলী বলেছেন, শাকিব খান এবং তার মাঝে তৃতীয় একজন হঠাৎ করেই ঢুকে গেছেন। এমন জবাবের উত্তর দিতে গিয়ে নায়িকা অপু বিশ্বাস এক জাতীয় গণমাধ্যমে বলেছেন, তিনি কি সরাসরি আমার নাম বলেছেন? যাই হোক, এসব শুনে আমার হাসি পাচ্ছে। কে তৃতীয় পক্ষ, কে প্রথম পক্ষ, আরেকটু পরিষ্কার করা দরকার ছিল। তার প্রতিটি বক্তব্যই আমার কাছে হাস্যকর মনে হয়।

শাকিব খানের ভাষ্যমতে অপু-বুবলী দুজনই তার জন্য অতীত। বিষয়টি মেনে অপু বলেন, ‘হ্যাঁ, দুজনের ব্যাপারেই বলেছেন। আমার ব্যাপারটা বাদ দিলাম, সেটা সবাই জানেন। কিন্তু এই বক্তব্যের পরও তিনি (বুবলী) এত জাহির করছেন কেন? শাকিব খান সব তো ক্লিয়ার করেই দিয়েছেন। বিষয়টি হয়ে গেছে ‘গাঁয়ে মানে না আপনি মোড়ল’ অবস্থা।’

অপু আরও বলেন, কিন্তু আমি তো আর অন্যের মতো কোনো প্রতিবাদ করছি না। কোনো মিথ্যাচার করছি না। আর আমার সঙ্গে এটি যায়ও না। আমি একজন মানুষ, আমি একজন অভিনেত্রী- এসব দিয়েই আমার ব্যক্তিত্ব প্রকাশ করি। কোনো মনগড়া কথা বলে সেই ব্যক্তিত্ব আমি নষ্ট করব না

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“বুবলীকে ইঙ্গিত করে যা বললেন অপু বিশ্বাস”

প্রকাশের সময় : ০৫:২৯:০৬ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২