ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে আরেক মামলা, তদন্তে সিআইডি বদরগঞ্জে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত চার চাকা; কারণ অজানা অটোরিকশা চুরির অভিযোগে উত্তেজনা, গণপিটুনিতে প্রাণ গেল দুজনের

“রিজার্ভ নাই, এ কথা পাগলের প্রলাপ: পররাষ্ট্রমন্ত্রী”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৫:৩৩:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২
  • / 277 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || রিজার্ভ নাই, এ কথা পাগলের প্রলাপ: পররাষ্ট্রমন্ত্রী|

দেশের ব্যাংকে রিজার্ভ নাই, এ কথা শুনে রীতিমত তাজ্জব পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি জানান, অনেকেই বলেন আমাদের রিজার্ভ নাই। এটা শুনে আমি তাজ্জব হয়ে যাই। আগে আমাদের তিন থেকে চার বিলিয়ন রিজার্ভ হলে আপনারা খুশি থাকতেন। আর এখন ৩৪ থেকে ৩৭ বিলিয়ন রিজার্ভ, তারপরও আপনারা বলেন- এগুলো পাগলের প্রলাপ ছাড়া আর কী?

আজ রোববার (২৭ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সরকারের সমালোচনাকারীদের বিরুদ্ধে এ মন্তব্য করেন। এসময় সাংবাদিকদের সামনেই গণমাধ্যমের সমালোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আপনারও (সাংবাদিক) বলেন ব্যাংকে টাকা নাই। অথচ আমাদের ট্রিলিয়ন টাকা ব্যাংকে আছে। আপনারা বিভিন্ন রকমের প্রোপাগান্ডা করেন ব্যাংকে টাকা নাই। তাহলে টাকা বাড়িতে নিয়ে রাখেন, তখন চুরি করতে পারবে।

প্রধানমন্ত্রীর জাপান সফর স্থগিত সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, তার জাপান সফর আমাদের পক্ষ থেকেই স্থগিত করা হয়েছে। ওখানে অস্থিরতা দেখা দিয়েছে। এক মাসে তিনজন মন্ত্রী পদত্যাগ করেছেন। এছাড়া জাপানে করোনাও বেড়েছে। আমাদের এখান থেকে সফরে অনেক প্রতিনিধি যাবে। এসব বিবেচনা করে সফরটি আপাতত স্থগিত করা হয়েছে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“রিজার্ভ নাই, এ কথা পাগলের প্রলাপ: পররাষ্ট্রমন্ত্রী”

প্রকাশের সময় : ০৫:৩৩:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২