ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গঙ্গাচড়ায় ডাসের উদ্যোগে বিনামূল্যে ছাগল বিতরণ কালীগঞ্জে নিষিদ্ধ চায়না ম্যাজিক ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে ধ্বংস কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৫৬ হাজার টাকা জরিমানা জমি দখল নিয়ে বিরোধ, গুজব ছড়িয়ে হামলার অভিযোগ নোয়াখালীতে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই, ঐক্যবদ্ধ না হলে বিপদ’—মুসলিম দেশগুলোকে মোজতবা খামেনির বার্তা নোয়াখালীতে ৪০ দিন জামায়াতে নামাজ পড়ে ১৭ শিশু-কিশোর পেল বাইসাইকেল “আমাদের বাঁচান, দম বন্ধ হয়ে যাইতাছে” স্পেনে কালীগঞ্জের যুবক অগ্নিদগ্ধ হয়ে নিহত মৎস্য খাত বাঁচাতে সরকারের প্রতি আহ্বান কালীগঞ্জ উপজেলা জামায়াতের হেদায়েতের পথে’ পপি, তাঁর সিদ্ধান্ত নিয়ে যা বললেন জয়

“বঙ্গবন্ধু বেঁচে থাকলে শোষিত মানুষকে কেউ শোষণ করতে পারতেন না: আইনমন্ত্রী”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৫:৩৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২
  • / 334 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || বঙ্গবন্ধু বেঁচে থাকলে শোষিত মানুষকে কেউ শোষণ করতে পারতেন না: আইনমন্ত্রী|

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে শোষিত মানুষকে কেউ শোষণ করতে পারতেন না। সে ব্যবস্থা তিনি করতেন। রবিবার সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয় সংবিধান দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি এ সভার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।মন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, তারা এবং তাদের বংশধররা চান বঙ্গবন্ধু বাংলাদেশের মানুষকে যে স্বপ্ন দেখিয়েছিল, সেটা বাস্তবতা না হোক। তারা চান, এদেশের মানুষ আবার তাদের প্রজা হয়ে থাক। তিনি বলেন, খুনিরা সামরিক শাসনের বোঝা চাপিয়ে দিয়ে বঙ্গবন্ধুরকে এদেশের মানুষের মন থেকে মুছে ফেলতে চেয়েছিলেন। যে জিনিস রক্ত দিয়ে লেখা থাকে, যে জিনিস ভাগ করা যায় না, সেই জিনিস মুছে ফেলা যায় না। তিনি বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অবিচ্ছেদ্য। তাই এই দুটোকে যেমন বিচ্ছিন্ন করে ফেলা যাবে না, তেমনি ভোলাও যাবে না।

মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আবার গণতন্ত্রের পথে ফিরে এসেছে। বঙ্গবন্ধুর কাক্সিক্ষত বাংলাদেশ বিনির্মাণে তিনি চেষ্টা করে যাচ্ছেন। আমরা যদি সেই চেষ্টায় সহযোগিতা করি, তাহলে শুধু বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণ হবে না, সেই সোনার বাংলায় যে মানুষ থাকবে তারাও উপকৃত হবেন। সেজন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মমতাজ উদ্দিন ফকিরের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে সুপ্রীম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোঃ নুরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এম এনায়েতুর রহিম, এটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন ও সিনিয়র আইনজীবী এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন সংবিধান নিয়ে বক্তৃতা করেন।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“বঙ্গবন্ধু বেঁচে থাকলে শোষিত মানুষকে কেউ শোষণ করতে পারতেন না: আইনমন্ত্রী”

প্রকাশের সময় : ০৫:৩৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২