ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ শ্রীমঙ্গলে জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন; লক্ষ্যমাত্রা ৩৬ হাজারেরও বেশি শিশুর মৌলভীবাজার মাদকদ্রব্যের অপব্যবহার পাচার রোধে আন্তর্জাতিক মাল্টি দিবস পালিত মৌলভীবাজারে এনসিপি’র অভ্যন্তরীণ দ্বন্দ্বে দলের নেতাকে অপহরণের অভিযোগ শ্রীমঙ্গলে গ্লাসের আঘাতে যুবক খুন; অভিযুক্ত গ্রেপ্তার বাঁশঝাড়ের বাগান থেকে ৫টি এয়ারগান উদ্ধার ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ জনদুর্ভোগ সৃষ্টি করে অবৈধভাবে বালু রাখা ব্যবসায়ীকে জরিমানা শিশু ও নারীসহ ৭জনকে পুশইন করলো বিএসএফ কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

“আমরা পুরো পরিবারই ব্রাজিল ভক্ত : ওমর সানী”

রিপু
  • প্রকাশের সময় : ০২:১২:১২ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২
  • / ৪১৯ বার পড়া হয়েছে
৯৯

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || আমরা পুরো পরিবারই ব্রাজিল ভক্ত : ওমর সানী|

আমি ফুটবলের নিয়মিত দর্শক। টেলিভিশন দেখার সুযোগ পেলে আগে খুঁজি কোথায় ফুটবল খেলা হচ্ছে। স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার অভ্যাসও আমার রয়েছে। এক সময় ঢাকায় নিয়মিত স্টেডিয়ামে গিয়ে ফুটবল খেলা উপভোগ করতাম। আমাকে ফুটবল খেলার একজন ‘অন্ধ সমর্থক’ বললে ভুল হবে না। আবাহনী-মোহামেডানের খেলার নিয়মিত দর্শক ছিলাম।

অনেককে বলেছিও, সিনেমায় না এলে হয়তো ফুটবলে নিয়মিত হতাম। ফুটবলার হিসাবে অনেকেই আমাকে আবিষ্কার করতে পারতেন হয়তো বা। আমি আগাগোড়া একজন ব্রাজিল সমর্থিত দর্শক। আমার পরিবারও তাই। এবার আমার ঘরে আরও একজন ব্রাজিলিয়ান যোগ হয়েছে।

আমার আদরের পুত্রবধূ। ব্রাজিল বরাবরই শৈল্পিক খেলা উপহার দিয়ে আসছে। নেইমারের কথা সবাই জানেন। তার জাদুতে ফুটবলপ্রেমীরা মুগ্ধ। একইভাবে ফুটবলের রাজা পেলে, রোনালদিনহো, কাকা, রোনাল্ডোর মতো খেলোয়াড় ফুটবলপ্রেমীদের চমক দেখিয়েছে। এবারও প্রত্যাশা করি নেইমার, ভিনিউস জুনিয়র তাদের খেলার জাদুতে বিশ্বকে চমকে দেবে। আমার পরিবারের সব সদস্য মিলেই খেলা উপভোগ করি।

তবে একটি বিষয় পরিষ্কার করে বলতে চাই, যারা ব্রাজিল সমর্থন করেন তাদের কাছে অনুরোধ অন্য দলের প্রতিও শ্রদ্ধা রাখতে হবে। অন্য দলের সমর্থকদের বেলায়ও তাই। বিগত ফুটবল বিশ্বকাপ ঘিরে অনেক অপ্রীতিকর ঘটনা আমরা দেখি। এসব যেন এবার না হয়। আমরা সবাই মিলে মজা করে খেলা উপভোগ করতে চাই। আমার প্রত্যাশা ব্রাজিল এবার বিশ্বকাপ নেবে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“আমরা পুরো পরিবারই ব্রাজিল ভক্ত : ওমর সানী”

প্রকাশের সময় : ০২:১২:১২ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২