ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ শ্রীমঙ্গলে জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন; লক্ষ্যমাত্রা ৩৬ হাজারেরও বেশি শিশুর মৌলভীবাজার মাদকদ্রব্যের অপব্যবহার পাচার রোধে আন্তর্জাতিক মাল্টি দিবস পালিত মৌলভীবাজারে এনসিপি’র অভ্যন্তরীণ দ্বন্দ্বে দলের নেতাকে অপহরণের অভিযোগ শ্রীমঙ্গলে গ্লাসের আঘাতে যুবক খুন; অভিযুক্ত গ্রেপ্তার বাঁশঝাড়ের বাগান থেকে ৫টি এয়ারগান উদ্ধার ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ জনদুর্ভোগ সৃষ্টি করে অবৈধভাবে বালু রাখা ব্যবসায়ীকে জরিমানা শিশু ও নারীসহ ৭জনকে পুশইন করলো বিএসএফ কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

“বিবাহোত্তর সংবর্ধনার মাসখানেকের মাথায় স্বামীর বিরুদ্ধে মামলা করলেন সারিকা”

রিপু
  • প্রকাশের সময় : ০৪:২৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২
  • / ৩৭৮ বার পড়া হয়েছে
১০১

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || বিবাহোত্তর সংবর্ধনার মাসখানেকের মাথায় স্বামীর বিরুদ্ধে মামলা করলেন সারিকা|

বিবাহোত্তর সংবর্ধনার মাসখানেকের মাথায় মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিন তার স্বামী জিএস বদরুদ্দিন আহমেদ রাহীর বিরুদ্ধে নির্যাতন ও যৌতুকের অভিযোগ এনে মামলা দায়ের করেছেন।

সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবার আদালতে সারিকা বাদী হয়ে এ মামলা করেন।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামী ২১ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের জন্য দিনধার্য করেন। মামলার বাদী সারিকা সোমবার দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২ ফেব্রুয়ারি পারিবারিকভাবে টেক্সটাইল ইঞ্জিনিয়ার রাহীকে বিয়ে করেন সারিকা। তবে বিয়েতে কোনো অনুষ্ঠান করেননি তারা। পরে জাঁকজমকপূর্ণভাবে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উভয় পরিবারের ঘনিষ্ঠজন ছাড়াও বিনোদন অঙ্গনের অনেকেই উপস্থিত ছিলেন।

বিবাহোত্তর সংবর্ধনার মাসখানেকের মাথায় স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে আদালতে মামলা করলেন সারিকা। সারিকা গণমাধ্যমকে জানান, বেশ কিছুদিন ধরে স্বামীর কাছ থেকে দূরে আছেন তিনি। মা-বাবার সঙ্গে থাকছেন। এখন বাধ্য হয়েই তিনি মামলা করেছেন।

রাহী হলেন সারিকার দ্বিতীয় স্বামী। এর আগে ২০১৪ সালের ১২ আগস্ট বন্ধু মাহিম করিমের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। পুরান ঢাকার লক্ষ্মীবাজারের বাসিন্দা মাহিম পেশায় একজন ব্যবসায়ী। সাত বছর প্রেমের পর মাহিমের গলায় মালা পড়ান সারিকা।বিয়ের এক বছরের মাথায় সারিকার কোলজুড়ে আসে কন্যাসন্তান। ২০১৬ সালে সারিকার সেই সংসার ভেঙে যায়।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“বিবাহোত্তর সংবর্ধনার মাসখানেকের মাথায় স্বামীর বিরুদ্ধে মামলা করলেন সারিকা”

প্রকাশের সময় : ০৪:২৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২