ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ শ্রীমঙ্গলে জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন; লক্ষ্যমাত্রা ৩৬ হাজারেরও বেশি শিশুর মৌলভীবাজার মাদকদ্রব্যের অপব্যবহার পাচার রোধে আন্তর্জাতিক মাল্টি দিবস পালিত মৌলভীবাজারে এনসিপি’র অভ্যন্তরীণ দ্বন্দ্বে দলের নেতাকে অপহরণের অভিযোগ শ্রীমঙ্গলে গ্লাসের আঘাতে যুবক খুন; অভিযুক্ত গ্রেপ্তার বাঁশঝাড়ের বাগান থেকে ৫টি এয়ারগান উদ্ধার ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ জনদুর্ভোগ সৃষ্টি করে অবৈধভাবে বালু রাখা ব্যবসায়ীকে জরিমানা শিশু ও নারীসহ ৭জনকে পুশইন করলো বিএসএফ কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

“সেই জল্পনাই সত্যি হতে চলেছে, এখনো মুখ খোলেননি জয়া”

রিপু
  • প্রকাশের সময় : ০৪:৩৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২
  • / ৩৮৬ বার পড়া হয়েছে
১০২

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || সেই জল্পনাই সত্যি হতে চলেছে, এখনো মুখ খোলেননি জয়া|

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। প্রথম বাংলাদেশি হিসেবে তিনি ভারতের অস্কারখ্যাত ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও পেয়েছেন। তবে জল্পনা ছিল, ঢালিউড-টালিউড ছাড়িয়ে এই অভিনেত্রী বলিউডেও আলো ছড়াবেন। এবার সেটাই যেন সত্যি হতে চলেছে।

জানা গেছে, ‘করক সিং’ নামে একটি হিন্দি সিনেমায় অভিষেক হতে যাচ্ছে জয়া আহসানের। এটি নির্মাণ করবেন অনিরুদ্ধ রায় চৌধুরী। এতে জয়ার সঙ্গে দেখা যাবে বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে।

সিনেমাটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে মঙ্গলবার আনন্দবাজার পত্রিকা এ খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়েছে- ছবিতে অন্যতম মুখ্য চরিত্রে দেখা যেতে পারে জয়া আহসানকে। সেই হিসেবে এটি হবে জয়ার প্রথম হিন্দি ছবি। তবে এ বিষয়ে অভিনেত্রী এখনো মুখ খোলেননি।

ছবিতে জয়া-পঙ্কজ ত্রিপাঠী ছাড়াও অভিনয় করবেন ‘দিল বেচারা’ খ্যাত অভিনেত্রী সানজানা সাংভি। তাছাড়া পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন অভিনয়শিল্পীকে দেখা যাবে এই ছবিতে। এ সিনেমায় প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অভিনয় করার কথা ছিল বলে জানা গেছে।

আনন্দবাজারের ওই প্রতিবেদনে বলা হয়েছে- ‘করক সিং’ ছবিটি মূলত আর্থিক কেলেঙ্কারির একটি ঘটনা নিয়ে নির্মিত হবে। তবে ছবির গল্প বাস্তব থেকে নেওয়া কিনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ছবির শুটিং হবে কলকাতা ও মুম্বাইয়ে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে মুম্বাইয়ে শুরু হয়ে কলকাতায় টানা ২০ থেকে ২৫ দিনের শিডিউল রয়েছে

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“সেই জল্পনাই সত্যি হতে চলেছে, এখনো মুখ খোলেননি জয়া”

প্রকাশের সময় : ০৪:৩৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২