ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে আরেক মামলা, তদন্তে সিআইডি বদরগঞ্জে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত চার চাকা; কারণ অজানা অটোরিকশা চুরির অভিযোগে উত্তেজনা, গণপিটুনিতে প্রাণ গেল দুজনের

“আদালতে সেই রাতের ঘটনার বর্ণনা দিলেন পরীমনি”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৪:৪২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২
  • / 541 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || আদালতে সেই রাতের ঘটনার বর্ণনা দিলেন পরীমনি|

ঢাকা বোট ক্লাবের সাবেক সভাপতি নাসির ইউ মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি এবং তাদের সহযোগী শাহ শহিদুল আলমের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলায় ঢাকার একটি ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি।

মঙ্গলবার সকালে তিনি গত বছরের জুনে ঘটে যাওয়া এ ঘটনার বর্ণনা দেন।

এ সময় তিনি বর্ণনা দেন কীভাবে তাকে যৌন হয়রানি করা হয়েছিল। তিনি আদালতকে জানান, নাসির ও তার সহযোগীরা ক্লাবে ঘটে যাওয়া ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন।

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৯-এর বিচারক হেমায়েত উদ্দিন পরীমনির জবানবন্দি রেকর্ড করেন।

আজ পরীমনি তার বক্তব্য সম্পূর্ণ করতে না পারায় ট্রাইব্যুনাল তার জবানবন্দি গ্রহণের পরবর্তী তারিখ দিয়েছেন আগামী ১১ জানুয়ারি।

আজকের শুনানির সময় অমি ও শহিদুল উপস্থিত থাকলেও নাসির আদালতে উপস্থিত ছিলেন না।

এর আগে গত ১৮ মে একই ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

গত বছরের ৬ সেপ্টেম্বর ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন।

উল্লেখ্য, ২০২২ সালের ১৪ জুন রিয়েল এস্টেট ব্যবসায়ী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসির, অমি ও অজ্ঞাত চারজনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলা করেন পরীমনি।

একটি গোয়েন্দা দল ওই দিনই উত্তরার ১ নম্বর সেক্টরের একটি বাড়িতে অভিযান চালিয়ে নাসির ও অমিকে গ্রেফতার করেন। বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা আরেকটি মামলায়ও তাদের গ্রেফতার দেখানো হয়।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“আদালতে সেই রাতের ঘটনার বর্ণনা দিলেন পরীমনি”

প্রকাশের সময় : ০৪:৪২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২