ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নরসিংদীতে বাবার বিরুদ্ধে কিশোরী কন্যাকে ধর্ষণের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য মাদকবাহী গাড়ি ছাড়ার অভিযোগে দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার ৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী কোম্পানীগঞ্জে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে হয়রানির অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকদের বিক্ষোভ কালীগঞ্জে সার মজুতে অনিয়ম, দুই ব্যবসায়ীর ২ লাখ টাকা জরিমান মালচিং পদ্ধতিতে বেগুন চাষে মাঈন উদ্দিনের সাফল্য মালদ্বীপে অবৈধ মুদ্রা ব্যবসা, আটক বাংলাদেশিসহ ৬ প্রবাসী নবীনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গাইবান্ধায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু বিদ্যুৎস্পৃষ্টে একই সঙ্গে প্রাণ গেল স্বামী-স্ত্রী ও চোরসহ ৪ জনের

“নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণ জানালেন বিএনপি নেতা”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৫:১৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২
  • / 373 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণ জানালেন বিএনপি নেতা|

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে মেয়র পদে ‘স্বতন্ত্র প্রার্থী’ হিসেবে লড়ার ইঙ্গিত দিয়েছিলেন মহানগর বিএনপি নেতা কাওছার জামান বাবলা। তবে দলের হাইকমান্ডের নির্দেশে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার দুপুরে নগরীর প্রেসক্লাব সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন ডাকেন এই নেতা। সেখানেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। বিএনপির হয়ে গত সিটি নির্বাচনে মেয়র প্রার্থী ছিলেন বাবলা।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আমি রসিক নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলাম। রংপুরের সাধারণ জনগণ ও দলীয় কর্মীদের পক্ষ থেকে আমাকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল। কিন্তু বিএনপি এই নির্বাচন বর্জন করায় ও দলের পক্ষ থেকে অনুমতি না দেওয়ায় নির্বাচন করা সম্ভব হচ্ছে না। সে কারণে নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছি।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাবলা বলেন, ‘বিএনপি নির্বাচনে অংশ নেবে না জেনেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছিলাম। সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। কিন্তু দলের হাইকমান্ড থেকে আমাকে ধমক দিয়ে নির্বাচন না করার বিষয়ে নির্দেশ দেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘বিএনপির শীর্ষ নেতাদের বলেছিলাম, আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবো, দলের নাম তো ব্যবহার করছি না। এর উত্তরে আমাকে বলা হয়, যেহেতু এর আগে দুইবার রসিক নির্বাচনে বিএনপি প্রার্থী হিসেবে নির্বাচন করেছি, ফলে দেশের মানুষের কাছে ভুল বার্তা যাবে। তারা মনে করবে বিএনপি মুখে বলে এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না, আবার দলের নেতা নির্বাচন করছে। সে কারণে আমাকে সিদ্ধান্ত থেকে সরে আসতে হলো

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণ জানালেন বিএনপি নেতা”

প্রকাশের সময় : ০৫:১৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২