ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে আরেক মামলা, তদন্তে সিআইডি বদরগঞ্জে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত চার চাকা; কারণ অজানা অটোরিকশা চুরির অভিযোগে উত্তেজনা, গণপিটুনিতে প্রাণ গেল দুজনের

“২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন কিনবে সরকার”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৪:২২:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২
  • / 298 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || ২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন কিনবে সরকার|

সরকার ২ কোটি ২০ লাখ লিটার তেল কিনবে। এতে ব্যয় হবে ২৯৮ কোটি ৯৬ লাখ টাকা। লিটারপ্রতি তেলের দাম পড়বে ১৫৬ টাকা ৯৮ পয়সা। এর আগে এ তেল কিনতে লিটারপ্রতি সরকারের ব্যয় হয় ১৬২ টাকা ৯৪ পয়সা। পাশাপাশি কানাডা ও মরক্কো থেকে ৮০ হাজার টন এমওপি ও টিএসপি সার আমদানি করবে। এতে মোট খরচ হবে ৫০৮ কোটি টাকা।

বুধবার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সাঈদ মাহমুদ খান বলেন, স্থানীয় বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের মূল্য প্রায় ২০০ টাকা, তবে ভর্তুকি দামে কার্ডধারীদের মধ্যে লিটারপ্রতি ১১০ টাকায় তেল বিক্রি করছে টিসিবি।

এছাড়া কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় কানাডা কমার্সিয়াল করপোরেশন থেকে নবম লটে ৫০ হাজার টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার আমদানির অনুমতি দেওয়া হয়। এতে ব্যয় হবে ৩৫৮ কোটি টাকা। আর কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কোর ওসিপি, এসএ থেকে ৩০ হাজার টন টিএসপি সার আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় হবে ১৫০ কোটি টাকা

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন কিনবে সরকার”

প্রকাশের সময় : ০৪:২২:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২