ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে সার মজুতে অনিয়ম, দুই ব্যবসায়ীর ২ লাখ টাকা জরিমান মালচিং পদ্ধতিতে বেগুন চাষে মাঈন উদ্দিনের সাফল্য মালদ্বীপে অবৈধ মুদ্রা ব্যবসা, আটক বাংলাদেশিসহ ৬ প্রবাসী নবীনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গাইবান্ধায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু বিদ্যুৎস্পৃষ্টে একই সঙ্গে প্রাণ গেল স্বামী-স্ত্রী ও চোরসহ ৪ জনের জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপির প্রতিষ্ঠা: ফজলুল হক মিলন মাদক কোনো সমাধান নয়; জীবন ধ্বংসের অন্যতম কারণ: ওসি মো. জাকির হোসেন বিএনপিকে ধ্বংস করার ক্ষমতা কারও নেই: রুহুল কুদ্দুস দুলু নজরুলের চেতনায় মুখর গঙ্গাচড়া, শুরু সাংস্কৃতিক প্রতিযোগিতা

“রাতারাতি গায়েব গ্রামের ২ কিলোমিটার রাস্তা”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৬:৪০:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২
  • / 260 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || রাতারাতি গায়েব গ্রামের ২ কিলোমিটার রাস্তা|

রাতারাতি গায়েব হয়েছে এক গ্রামের দুই কিলোমিটার রাস্তা! শুনতে অবাক করার মতো হলেও এমনটাই হয়েছে ভারতের বিহারে। খবর জি নিউজের।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যেটির বাঁকা জেলায় রাউন ব্লকের খারৌনি গ্রামের ওই ঘটনায় তাজ্জব এলাকার মানুষজন। স্থানীয়রা সংবাদমাধ্যমে জানিয়েছেন, পাঁচ দিন আগেও ওই রাস্তাটি ঠিক ছিল। খারৌনি থেকে গ্রামবাসীরা ওই পথ দিয়েই যেতেন খাদামপুরে। একদিন সকালে উঠে খাদামপুরের মানুষজন দেখেন রাস্তাটি আর নেই। সেই রাস্তা ট্রাক্টর দিয়ে চষে সেখানে গম বুনে দেওয়া হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, খারৌনি গ্রামের বাহুবলীরা ওই কাজ করেছে। তারা অস্ত্রসস্ত্র নিয়ে এসে ট্রাক্টর দিয়ে চষে রাস্তাকে জমি বানিয়ে ফেলেছে রাতারাতি। এর প্রতিবাদ করলে খাদামপুরের লোকজনকে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা। এতে এখন খাদামপুরে গ্রামের মানুষজন পড়েছেন মহা বিপদে। তাদের ওই ২ কিলোমিটার রাস্তা যেতে হচ্ছে পায়ে হেঁটে।

এই নিয়ে স্থানীয়রা এখন সার্কেল ইন্সপেক্টরের দরজায় গেছেন সমস্যার সুরহা পেতে। ৩০ জন গ্রামবাসী সার্কেল ইন্সপেক্টরের দ্বারস্থ হয়েছেন। সরকারি ওই কর্মকর্তা ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করবেন বলে আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, সেখানে আবার রাস্তা বানানো হবে। তবে এতে ভরসা করতে পারছেন না খাদমপুরের মানুষজন। মামলা করার কথাও ভাবছেন তারা

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“রাতারাতি গায়েব গ্রামের ২ কিলোমিটার রাস্তা”

প্রকাশের সময় : ০৬:৪০:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২