ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে সার মজুতে অনিয়ম, দুই ব্যবসায়ীর ২ লাখ টাকা জরিমান মালচিং পদ্ধতিতে বেগুন চাষে মাঈন উদ্দিনের সাফল্য মালদ্বীপে অবৈধ মুদ্রা ব্যবসা, আটক বাংলাদেশিসহ ৬ প্রবাসী নবীনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গাইবান্ধায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু বিদ্যুৎস্পৃষ্টে একই সঙ্গে প্রাণ গেল স্বামী-স্ত্রী ও চোরসহ ৪ জনের জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপির প্রতিষ্ঠা: ফজলুল হক মিলন মাদক কোনো সমাধান নয়; জীবন ধ্বংসের অন্যতম কারণ: ওসি মো. জাকির হোসেন বিএনপিকে ধ্বংস করার ক্ষমতা কারও নেই: রুহুল কুদ্দুস দুলু নজরুলের চেতনায় মুখর গঙ্গাচড়া, শুরু সাংস্কৃতিক প্রতিযোগিতা

“বিয়েতে গহনা নিয়ে সংঘ’র্ষে কনের দাদি নিহ’ত, বরসহ গ্রেফতার ১২”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৪:২০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২
  • / 343 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || বিয়েতে গহনা নিয়ে সংঘ’র্ষে কনের দাদি নিহ’ত, বরসহ গ্রেফতার ১২|

কুড়িগ্রামে বিয়েবাড়িতে কনের গহনা নিয়ে বাগবিতণ্ডার জেরে বর ও কনেপক্ষের সংঘর্ষে কনের দাদি তহুরন নেছা (৭০) নিহত হন। এতে ভেঙে যায় বিয়ে। এ ঘটনায় পুলিশ বরসহ ১২ জনকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার রাতে জেলার নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের গোলের হাট গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নাগেশ্বরী উপজেলার গোলের হাট গ্রামের নূরজামাল ইসলামের মেয়ে জেসমিন আকতারের (১৯) সঙ্গে পার্শ্ববর্তী ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের ঘুন্টিঘর এলাকার আলিফ উদ্দিনের ছেলে রাইসুল ইসলাম রিপনের (২৩) বিয়ে ঠিক হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় বরযাত্রী আসে কনের বাড়িতে। ভোজন শেষে রাত সাড়ে ১০টার দিকে কনে সাজাতে গিয়ে বরপক্ষের দেওয়া গহনা নিয়ে দুইপক্ষের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় কনেপক্ষের বেশ কয়েকজন আহত হন। এরই মধ্যে গুরুতর আহত অবস্থায় কনের দাদি তহুরন নেছাকে ভূরুঙ্গামারী হাসপাতালে নেওয়ার পথেই মারা যান।

কনে জেসমিন আকতার জানান, আমার চোখের সামনে আমার দাদিকে খাটের স্ট্যান্ড দিয়ে পিটিয়েছে বরের লোকজন। আমি এর বিচার চাই। খুনিদের ফাঁসি চাই। খুনির পরিবারে আর বিয়ে নয়।

কনের মা রুপালী পারভীন বলেন, বরপক্ষ দুইটি সোনার গহনা দেওয়ার কথা ছিল। কনে সাজানোর সময় সেগুলো না দেওয়ায় দুইপক্ষের মাঝে ঝগড়া বাধে। পরে মারামারির ঘটনা ঘটে। এ সময় আমার শাশুড়িকে তারা মারপিট করলে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথেই আমার শাশুড়ি মারা যান। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে বরসহ ১২ জনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

কচাকাটা থানার ওসি গোলাম মর্তূজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে কচাকাটা থানায় একটি মামলা হয়েছে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“বিয়েতে গহনা নিয়ে সংঘ’র্ষে কনের দাদি নিহ’ত, বরসহ গ্রেফতার ১২”

প্রকাশের সময় : ০৪:২০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২