ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাদকবাহী গাড়ি ছাড়ার অভিযোগে দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার ৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী কোম্পানীগঞ্জে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে হয়রানির অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকদের বিক্ষোভ কালীগঞ্জে সার মজুতে অনিয়ম, দুই ব্যবসায়ীর ২ লাখ টাকা জরিমান মালচিং পদ্ধতিতে বেগুন চাষে মাঈন উদ্দিনের সাফল্য মালদ্বীপে অবৈধ মুদ্রা ব্যবসা, আটক বাংলাদেশিসহ ৬ প্রবাসী নবীনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গাইবান্ধায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু বিদ্যুৎস্পৃষ্টে একই সঙ্গে প্রাণ গেল স্বামী-স্ত্রী ও চোরসহ ৪ জনের জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপির প্রতিষ্ঠা: ফজলুল হক মিলন

“সভাপতির পদ পাওয়ার পরই ছাত্রলীগ নেতার গোপন ভিডিও ভাইরাল”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৫:১৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২
  • / 590 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || সভাপতির পদ পাওয়ার পরই ছাত্রলীগ নেতার গোপন ভিডিও ভাইরাল|

রাজধানীর পল্লবীর সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের নতুন কমিটির সভাপতির মাদক সেবনের গোপন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এছাড়া এক তরুণীর সঙ্গে একই বিছানায় অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে তাকে।

অভিযুক্ত আরিফুর রহমান শিশির ভূঁইয়া কলেজ শাখা ছাত্রলীগের নবনির্বাচিত কমিটির সভাপতি। বৃহস্পতিবার আরিফুর রহমান শিশিরকে সভাপতি ও সাহাদাত হোসেন সুজনকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্যবিশিষ্ট সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ।

কমিটি ঘোষণার পরই ছাত্রলীগ নেতা শিশিরের মাদক সেবনের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছাত্রলীগ নেতা শিশিরের মাদক সেবনের একাধিক ভিডিও যুগান্তরের হাতেও এসেছে।

ভিডিওতে দেখা যায়, একটি আবদ্ধ ঘরে জলসা বসিয়ে দুজন সহযোগীকে নিয়ে মাদক সেবন করছেন ছাত্রলীগ নেতা শিশির। অন্য আরেকটি ভিডিওতে দেখা যায়, এক তরুণীর সঙ্গে একই বিছানায় অন্তরঙ্গ অবস্থায় খোশগল্পে মশগুল ছাত্রলীগ নেতা শিশির।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কলেজে ভর্তি নিয়েও জালিয়াতির আশ্রয় নেন এই ছাত্রলীগ নেতা। তথ্য গোপন করে তিনি দুই জায়গায় ভর্তি হন। স্নাতক (পাশ) প্রাইভেট ও মাস্টার্স শেষ পর্বে দ্বৈত ভর্তির কারণে তার ছাত্রত্ব বাতিল করে জাতীয় বিশ্ববিদ্যালয়। চলতি বছর জুন মাসে এ সংক্রান্ত একটি চিঠিও কলেজে প্রেরণ করে জাতীয় বিশ্ববিদ্যালয়।

এ ব্যাপারে জানতে চাইলে ছাত্রলীগ নেতা শিশির বলেন, ফেসবুকে যেসব ছবি ও ভিডিও ছাড়া হয়েছে সেগুলো আমার না। এগুলো এডিট করা।
ভর্তি বাতিলের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, এটা সঠিক; তবে আমি এ নিয়ে আদালতে মামলা করেছি। মামলা চলমান

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“সভাপতির পদ পাওয়ার পরই ছাত্রলীগ নেতার গোপন ভিডিও ভাইরাল”

প্রকাশের সময় : ০৫:১৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২