ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফজরের নামাজে এসে লাশ হলো মুসল্লি; আটক-১ ঝড়ে গাছ পড়ে সাড়ে ৫ ঘন্টা যান চলাচল বন্ধ; এখন স্বাভাবিক গর্তে ভরা নবীনগর-আশুগঞ্জ সড়ক শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম; সমন্বয়হীনতায় ঝূঁকিতে শিশুস্বাস্থ্য ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের আধুনিক মানের গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর আন্তর্জাতিক মে দিবসে কালীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত এসপিকে ঘুষ দিতে গিয়ে এক নারী-যুবক আটক এক হাতে রক্তের ব্যাগ অন্য হাতে কলমের ছোঁয়ায় এসএসসি পরীক্ষা সিনড নেতৃবৃন্দের সিলেট জেলার খাসিয়া সম্প্রদায়ের সরকারের উচ্চপর্যায়ের সভা টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে গ্রামের পর গ্রাম প্লাবিত;কৃষকের কপালে ভাঁজ

“বিএনপি ১০ ডিসেম্বর চাল-ডাল নিয়ে কার্যালয়ে অবস্থান করবে বিষয়টি দেখছি”

রিপু
  • প্রকাশের সময় : ১২:৪০:৪১ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২
  • / ২৫৯ বার পড়া হয়েছে
৭৬

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || বিএনপি ১০ ডিসেম্বর চাল-ডাল নিয়ে কার্যালয়ে অবস্থান করবে বিষয়টি দেখছি|

সমাবেশের নামে বিএনপি ১০ ডিসেম্বর চাল-ডাল নিয়ে নয়াপল্টন কার্যালয়ে অবস্থান করার খবর শুনেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিষয়টি খতিয়ে দেখছেন বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ১০ ডিসেম্বর বিএনপি তাদের মহাসমাবেশে নাকি লাখ লাখ লোকের সমাগম করবে। ঢাকাকে অচল করে দেবে। ওই দিন সরকার পতনের দাবি তোলার হুমকি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল। সেজন্যই তারা চাল-ডাল নিয়ে তাদের কার্যালয়ে অবস্থান করবে বলে শুনতে পাচ্ছি।

তিনি বলেন, বিএমপি বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতায় আসা একটি দল। সেজন্যই তারা নানা ধরনের ফন্দিফিকির ও ষড়যন্ত্রের চিন্তা করে। যেটা আওয়ামী লীগ কখনই চিন্তা করে না। আওয়ামী লীগ সবসময়ই জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে। চাল-ডাল মজুত রাখাও সেরকমই একটি ইঙ্গিত। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

শনিবার দুপুর আড়াইটার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার নবনির্মিত ভবন উদ্বোধন শেষে বিএনপির মহাসমাবেশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

সমাবেশের স্থান প্রসঙ্গে আসাদুজ্জামান খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির জন্য ছাত্রলীগের অনুষ্ঠান এগিয়ে এনে সোহরাওয়ার্দী উদ্যান খালি করে দিয়েছেন। তাই সার্বিক বিবেচনায় পুলিশ কমিশনার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দিয়েছেন। কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে নয়াপল্টনে সমাবেশ করলে ঢাকার আইনশৃঙ্খলা রক্ষাসহ অন্যান্য বিবেচনায় যা ভালো হয়, পুলিশ কমিশনার তাই করবেন।

মন্ত্রী বলেন, ১০ ডিসেম্বর ঢাকা শহর অচল করে সরকার পতনের হুমকি দিয়েছে বিএনপি। এখন দুই কোটি মানুষের বাসযোগ্য ঢাকাকে সচল রাখার দায়িত্ব ডিএমপি কমিশনারের।

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির, সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মজিদ খান, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, জেলা প্রশাসক (ডিসি) ইশরাত জাহান, পুলিশ সুপার (এসপি) এসএম মুরাদ আলী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“বিএনপি ১০ ডিসেম্বর চাল-ডাল নিয়ে কার্যালয়ে অবস্থান করবে বিষয়টি দেখছি”

প্রকাশের সময় : ১২:৪০:৪১ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২