ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফজরের নামাজে এসে লাশ হলো মুসল্লি; আটক-১ ঝড়ে গাছ পড়ে সাড়ে ৫ ঘন্টা যান চলাচল বন্ধ; এখন স্বাভাবিক গর্তে ভরা নবীনগর-আশুগঞ্জ সড়ক শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম; সমন্বয়হীনতায় ঝূঁকিতে শিশুস্বাস্থ্য ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের আধুনিক মানের গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর আন্তর্জাতিক মে দিবসে কালীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত এসপিকে ঘুষ দিতে গিয়ে এক নারী-যুবক আটক এক হাতে রক্তের ব্যাগ অন্য হাতে কলমের ছোঁয়ায় এসএসসি পরীক্ষা সিনড নেতৃবৃন্দের সিলেট জেলার খাসিয়া সম্প্রদায়ের সরকারের উচ্চপর্যায়ের সভা টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে গ্রামের পর গ্রাম প্লাবিত;কৃষকের কপালে ভাঁজ

“কাদেরকে অবজ্ঞা করে যা বললেন ফখরুল”

রিপু
  • প্রকাশের সময় : ০১:১৩:২২ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২
  • / ২৪০ বার পড়া হয়েছে
৬৯

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || কাদেরকে অবজ্ঞা করে যা বললেন ফখরুল|

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ‘অবজ্ঞা’ করে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার বিকালে রাজশাহীর হাজী মুহম্মদ মহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে (মাদ্রাসা মাঠ) বিএনপির বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কী যেন নাম তার? ওবায়দুল কাদের সাহেব। তিনি বলছেন- সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। কোন সংবিধান? যে সংবিধান তোমাদের ক্ষমতায় রাখার জন্য বারবার কাটাছেঁড়া করেছ, সেই সংবিধান? তিনটা অনুচ্ছেদ রেখেছ, যার অধীনে একটা কথাও বলা যাবে না। সেই সংবিধান চলতে পারে না।’

ফখরুল বলেন, ‘আমাদের রাজনৈতিক কাঠামোকে ধ্বংস করে দিয়েছে। এই আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ১৭৩ দিন হরতাল করেছে। ওই সময় গানপাউডার দিয়ে একটা বাসেই ১১ জনকে হত্যা করেছিল। এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ৫টা নির্বাচন হয়ে গেল। এরা ক্ষমতায় আসার পরে কী করল? ওই ব্যবস্থা পাল্টে দিল। কেন, তারা কিছুদিন পরে বুঝতে পারল জনগণ তাদের পছন্দ করছে না। তাই সেটা পাল্টে দলীয় সরকারের অধীনে তত্ত্বাবধায়ক সরকার বিধান চায়। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। অন্যথায় এই দেশে কোনো নির্বাচন হবে না।’

বিএনপি অগ্নিসন্ত্রাস করে না উল্লেখ করে তিনি বলেন, ‘এটা ইতিহাসে নেই। এমন দল করেন, ছাত্রলীগের সম্মেলন চলে আপনাদের বক্তৃতাই দিতে দেয় না। বের করে দেয়। পত্রিকায় দেখলাম। এই আওয়ামী লীগ দেশের কিছু করতে পারবে না। দেশ আজ তলানিতে চলে গেছে। এমন অবস্থা তৈরি করেছে, এখন অর্থনৈতিক সংকট মোকাবিলার মতো ডলারও আমাদের হাতে নাই। থাকবে কোত্থেকে? সব পাচার হয়ে গেছে। বিদ্যুতের নাম করে যে লুট করেছে, প্রতি বছর ৭৮ হাজার কোটি টাকা গচ্চা দিতে হয়

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“কাদেরকে অবজ্ঞা করে যা বললেন ফখরুল”

প্রকাশের সময় : ০১:১৩:২২ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২