ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস অনুষ্ঠিত মৌলভীবাজারে ৪০ হাজার মানুষ পানিবন্দি, সংকট চরমে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিরে সেমিতে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড মৌলভীবাজারে নদ নদীর পানি কমতে শুরু করলেও নিম্নাঞ্চল প্লাবিত বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের খোঁজ নিতে; জেলা প্রশাসক মৌলভীবাজারে বাড়ছে নদ নদীর পানি; বন্যার শঙ্কা “দেশের গরীব ও অসহায় সাধারণ মানুষ সুবিধা পাওয়া শুরু করেছে” এমপি ফজলুল হক মিলন “জুলাই সনদকে অস্বীকার করছে বিএনপি”এমপি নাহিদ ইসলাম খন্দকার মো. আলমগীর হোসেন-এর জন্মদিন আজ নজরুলের চেতনার আজ আরও বেশি প্রয়োজন-নাসের রহমান

“ব্রাজিল জিতলে রাজ ইউরোপে, আর্জেন্টিনা জিতলে পরী যাবেন মেসির দেশে”

রিপু
  • প্রকাশের সময় : ০১:৩৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২
  • / ৩১১ বার পড়া হয়েছে
১১৫

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || ব্রাজিল জিতলে রাজ ইউরোপে, আর্জেন্টিনা জিতলে পরী যাবেন মেসির দেশে|

বিশ্বকাপ ফুটবল জোয়ারে ভাসছে বিশ্ব। তারকারাও এর বাইরে নয়। পছন্দের দল ও খেলোয়াড় নিয়ে সবার মধ্যে ভালোবাসা উন্মাদনা নিয়ে তর্ক-বিতর্কের শেষ নেই। তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমনিও এর ব্যতিক্রম নয়। রাজ বললেন, ব্রাজিল বিশ্বকাপ জিতলে পরীমণিকে ইউরোপে ঘুরতে নিয়ে যাবেন। আর আর্জেন্টিনা জিতলে রাজকে মেসির দেশ আর্জেন্টিনায় নিয়ে যাবেন পরী।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের একটি হোটেলে আড্ডা দেওয়ার সময় এ কথা জানান রাজ-পরী দম্পতি।

রাজ বলেন, ‘ব্রাজিল এবার ওয়ার্ল্ডকাপ নিলে পরীকে নিয়ে ইউরোপ ট্যুরে যাব। মূলত বিয়ের পর আমাদের বিদেশ ট্যুর হয়নি। এ ছাড়া দীর্ঘদিন ধরে ভেবেছি ইউরোপ যাব, সেই ইচ্ছেও পূরণ হবে। বেস্ট খেললে যেকোনো দল জিতবে। আমি মনে প্রাণে চাই ব্রাজিল বিশ্বকাপ নিক।’

ব্রাজিল ওয়ার্ল্ডকাপ নিলে ব্রাজিলে না গিয়ে ইউরোপ কেন যাওয়ার ইচ্ছে? এ বিষয়ে জানতে চাইলে রাজ বলেন, ‘ইচ্ছে ছিল ইউরোপেই যাব। যদি না জেতে বাংলাদেশের যেকোনো স্থানে ঘুরতে যাব।’

পাশে পুত্রকে কোলে নিয়ে বসেছিলেন পরী। হাসি মুখে তিনি রাজকে ইঙ্গিত দিয়ে বলেন, ‘আমার আর্জেন্টিনা ওয়ার্ল্ডকাপ নিলে তোমাকে (রাজ) নিয়ে আর্জেন্টিনাতেই যাব।’

গতকাল সন্ধ্যায় চট্টগ্রামের স্টার সিনেপ্লেক্স শাখার উদ্বোধনে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন রাজ-পরী। সেই সুবাদেই গণমাধ্যমের মুখোমুখি এ তারকা দম্পতি।

যদিও বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের খেলাই এখনো শুরু হয়নি। এই ধাপের সঙ্গে পরবর্তী ধাপগুলো পেরিয়ে ব্রাজিল নাকি আর্জেন্টিনা কোন দল জয়ের উল্লাসে মাতবে, তা এখনো সম্পূর্ণ অনিশ্চিত। তবে যদি এমনটা ঘটে, তাহলে রাজ-পরী তাদের কথার বাস্তবায়ন করবেন, নাকি এটাকে স্রেফ বিশ্বকাপ উন্মাদনার সাময়িক মজার খাতায় রেখে দেবেন, সেটা সময়ই বলে দেবে

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“ব্রাজিল জিতলে রাজ ইউরোপে, আর্জেন্টিনা জিতলে পরী যাবেন মেসির দেশে”

প্রকাশের সময় : ০১:৩৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২