ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আমতলীতে মাদক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রেফতার কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে আরেক মামলা, তদন্তে সিআইডি বদরগঞ্জে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত চার চাকা; কারণ অজানা

“ছাত্রলীগ নেত্রী কাকলীর কাণ্ড”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৪:৫৯:১৯ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২
  • / 448 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || ছাত্রলীগ নেত্রী কাকলীর কাণ্ড|

ফেসবুক টাইমলাইনে ভুয়া প্রেস বিজ্ঞপ্তির ছবি শেয়ার করে নিজেকে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ‘সদস্য’ বলে প্রচার করার অভিযোগ উঠেছে এক নেত্রীর বিরুদ্ধে। অভিযুক্ত ওই নেত্রী হলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ছাত্রীবিষয়ক সম্পাদিকা শামসুন নাহার কাকলী।

তিনি গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) নিজের ফেসবুক টাইমলাইনে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে সদস্য পদ পেয়েছেন লিখে পোস্ট করেন এবং কেন্দ্রীয় কমিটিতে তাকে পদ দেওয়ায় ওই পোস্টে তিনি কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

তবে কেন্দ্রীয় কমিটিতে ওই নেত্রীর পদ পাওয়ার বিষয়টি সম্পূর্ণ ভুয়া বলে নিশ্চিত করেছেন উপ-দপ্তর সম্পাদক মিরাজুল ইসলাম খান শিমুল।

এ অভিযোগের বিষয়ে শামসুন নাহার কাকলী বলেন, আমি সেন্ট্রালে পদের জন্য আবেদন করে রেখেছিলাম। আজকে ফেসবুকে আমার টাইমলাইনে ঢাকা ভার্সিটির ফ্রেন্ডসহ কয়েকজন অভিনন্দন পোস্ট দিচ্ছিল। এরপর আমি নিজে পোস্ট করি। এখন তথ্যটা সত্য কী মিথ্যা সেটা যাচাই করছি। এটা ভুলও হতে পারে। আমরা যারা পলিটিক্স করি তারা নানাভাবে প্রতারিত হতেই পারি। সেন্ট্রাল ছাত্রলীগে যোগাযোগ করছি। সঠিক তথ্য পেলে জানাব।

পর দিন ওই নেত্রীর সঙ্গে বারবার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

এ বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-দপ্তর সম্পাদক মিরাজুল ইসলাম খান শিমুল বলেন, গত ১০ দিনে আমাদের কোনো সদস্য ইস্যু করা হয়নি। এর বাইরে যতগুলো বিজ্ঞপ্তি ফেসবুকে প্রচার করা হচ্ছে তার সবই ভুয়া। যারা এ ধরনের মিথ্যা তথ্য ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ভুয়া ওই বিজ্ঞপ্তি অনুযায়ী- গত ১১ জুলাই কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত শামসুন নাহার কাকলীকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে- এমনটি দেখা যায়।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“ছাত্রলীগ নেত্রী কাকলীর কাণ্ড”

প্রকাশের সময় : ০৪:৫৯:১৯ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২