ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

“১০ ডিসেম্বর কী করবে বিএনপি, জানালেন ফখরুল”

রিপু
  • প্রকাশের সময় : ০৩:৩৪:১০ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২
  • / ৪৫৫ বার পড়া হয়েছে
১০০

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || ১০ ডিসেম্বর কী করবে বিএনপি, জানালেন ফখরুল|

আগামী ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ঢাকায় আমাদের বিভাগীয় পর্যায়ের শেষ সমাবেশ। এখানে আমরা সব দল মিলে ভবিষ্যৎ কর্মসূচি সামনে নিয়ে আসব।’ আজ রোববার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ কল্যাণ পার্টির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ ইবরাহিম।

মির্জা ফখরুল বলেন, ‘এই আন্দোলন বিএনপির একার নয়। এটি এখন জনগণের আন্দোলনে রুপান্তর হয়েছে। বিএনপির প্রতিটি সমাবেশে মানুষ যেভাবে রাস্তায় নেমেছে, তাতে আমরা আবারও আশার আলো দেখতে পাচ্ছি।’

ফখরুল আরও বলেন, ‘মানুষের মুখের ভাষা, তাদের আগ্রহ, নিষ্ঠা এগুলো দেখলেই বোঝা যায়, মানুষ এখন পরিবর্তন চায়। সেই পরিবর্তন হচ্ছে। সত্যিকার অর্থে একটা কল্যাণকর রাষ্ট্র মানুষ দেখতে চায়। আমরা মানুষের চাওয়া-পাওয়া পূরণ করে সত্যিকারের একটি কল্যাণকর রাষ্ট্র উপহার দিতে চাই।’

বিএনপির মহাসচিব বলেন, ‘এটা কী করে সম্ভব যে, আমরা ৫০ বছর ধরে স্বাধীন আছি। অনেক উন্নয়ন করছি, মেগা উন্নয়ন হচ্ছে। চতুরদিকে সিঙ্গাপুর আর মালোয়শিয়া হয়ে যাচ্ছে। কিন্তু গণতন্ত্রের মাধ্যমে আমাদের নির্বাচন করে সরকার পরিবর্তন হবে, সেই ব্যবস্থাটাই আমরা করতে পারিনি। প্রতিবার নির্বাচনের আগে একটা সংঘাত তৈরি হয়ে যায়।’

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ পুরোপুরিভাবে জনগণ থেকে বিচ্ছিন্ন। তারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। তারা এখন আমলা আর গোয়েন্দার ওপর নির্ভরশীল

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“১০ ডিসেম্বর কী করবে বিএনপি, জানালেন ফখরুল”

প্রকাশের সময় : ০৩:৩৪:১০ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২