“বাংলাদেশের রোমাঞ্চকর জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন”
- প্রকাশের সময় : ০৪:১৮:২১ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২
- / ২৪৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || বাংলাদেশের রোমাঞ্চকর জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন|
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে এক উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ রোববার এই জয়ে সাকিবদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রাতে প্রধানমন্ত্রী এক বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানান। ক্রিকেট দল জয়ের জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখবেন বলেও আশা ব্যক্ত করেন তিনি।
বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান ১০ ওভারে ৩৬ রানে ৫টি উইকেট পান। ৪ উইকেট দখল করেন এবাদত। বাকি একটি উইকেট নেন মিরাজ। ভারত ৪১ ওভারে ১৮৬ রান সংগ্রহ করে। এরপর বাংলাদেশ ব্যাট করতে নেমে ৪৬ ওভারে ৯ উইকেট হারিয়ে জয় লাভ করে। ব্যাটে-বলে দারুণ করে ম্যাচ সেরা হন মিরাজ।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট
























