ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কমলগঞ্জে ছুড়িকাঘাতে বৃদ্ধাকে হত্যা, ঘাতক আটক শ্রীমঙ্গলে জ্বালানি তেল মজুদে দুই ব্যক্তিকে ৩০হাজার টাকা জরিমানা আত্মকর্মসংস্থানের লক্ষে কালীগঞ্জে ৬০ যুবক-যুবতীকে বিনামূল্য প্রশিক্ষণ প্রদান কুলাউড়ায় পরীক্ষা চলাকালীন ছাদে ধস, রক্ষা পেল শিক্ষার্থীরা ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু গাজীপুরের কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন খলিলপুর ও মনুমূখ ইউনিয়নে”ওপেন হাউজ ডে”অনুষ্ঠিত জেলের জালে আটকা অজগর সাপ উদ্ধার চা শ্রমিকদের প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা ৪৬৬৮ জন শ্রমিককে সৌমিত্র দেব কবি ও সাংবাদিকদের উজ্জ্বল আলো ছড়িয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন আজ প্রথম মৃত্যুবার্ষিকী

“বিএনপি রাজনীতি শিখেছে আ.লীগের সঙ্গে যৌথ আন্দোলন করে:প্রধানমন্ত্রী”

রিপু
  • প্রকাশের সময় : ০৪:২৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২
  • / ৩৫৪ বার পড়া হয়েছে
৬৭

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || বিএনপি রাজনীতি শিখেছে আ.লীগের সঙ্গে যৌথ আন্দোলন করে:প্রধানমন্ত্রী|

বিএনপি কিছু রাজনীতি শিখেছে আওয়ামী লীগের সঙ্গে যৌথ আন্দোলন করে- এমন মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন রাখেন, তাছাড়া তাদের (বিএনপি) রাজনীতি আর কী ছিল?

তিনি বলেন, জিয়াউর রহমানের পকেট থেকে অবৈধভাবে জন্ম হয়েছে বিএনপির। ক্যান্টনমেন্টে বসে গোয়েন্দাদের সহায়তায় এই বিএনপির জন্ম।

মঙ্গলবার দুপুরে ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির দুই নেতা আমার কাছে এসে বলেছে তারা নাকি টাকা না দিলে মনোনয়ন দেয় না। টাকা না দেওয়া তাদের মধ্য থেকে একজন মনোনয়ন পায়নি। ওইভাবে নির্বাচন করে নির্বাচনে জেতা যায় না। এটা হলো বাস্তবতা। সকালে একজনের নাম যায়, দুপুরে একজনের নাম যায়, বিকালে আরেকজনের নাম যায়। এইভাবেই তাদের ইলেকশন হয়। ফেলো কড়ি, মাখো তেল অর্থাৎ যে টাকা দেবে সে প্রার্থী।

প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান হ্যাঁ-না ভোট দিয়ে কারচুপি শুরু করেছিল। এই কালচার কে নিয়ে এসেছে?এটা জিয়াউর রহমান শুরু করেছে। হ্যাঁ-না ভোটে না এর বাক্স পাওয়া যেত না। কেবল হ্যাঁ-এর বাক্স পাওয়া যেত।

শেখ হাসিনা এ সময় বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদলের সমালোচনা করে বলেন, ২০০১ সালে ক্ষমতায় এসে খালেদা জিয়ার পেটুয়া বাহিনী সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নষ্ট করে দেয়। ঢাবিতে রাতের অন্ধকারে ভিসিকে সরিয়ে নতুন আরেকজনকে বসিয়ে দিয়ে ভিসির পদটাও দখল করে নেয়।

তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষকসহ বহু নেতাকর্মীকে হত্যা করে। তাদের অত্যাচার-নির্যাতনে সারা বাংলাদেশ ছিল নির্যাতিত। তারা শুধু ক্ষমতায় থাকলেই না, ক্ষমতার বাইরে থেকেও অগ্নিসন্ত্রাসের কথা সবার জানা। ২০১৩-১৪ সালে প্রায় তিন হাজার মানুষকে দগ্ধ করে তারা। বাস, লঞ্চ রেল কোনো কিছুই তাদের হাত থেকে রক্ষা পায়নি।বিএনপির কাজই হচ্ছে শিক্ষার পরিবেশ নষ্ট করা।

প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া বলেছিলেন- আওয়ামী লীগকে শিক্ষা দিতে ছাত্রদলই যথেষ্ট। এর প্রতিবাদে আমি ছাত্রলীগের হাতে বই খাতা কলম তুলে দিয়েছিলাম। বলেছিলাম- শিক্ষা শুধু নিজেরাই গ্রহণ করবে না, গ্রামে গিয়ে নিরক্ষর মানুষকে শিক্ষা দেবে। তারা সেটিই করেছে। আমাকে রিপোর্টও দিয়েছে। আমাদের পেটুয়া বাহিনী লাগে না।আমাদের শক্তি জনগণ।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“বিএনপি রাজনীতি শিখেছে আ.লীগের সঙ্গে যৌথ আন্দোলন করে:প্রধানমন্ত্রী”

প্রকাশের সময় : ০৪:২৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২