ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব উদ্বোধন শাপলা চত্বরে গণহত্যা হলে ‘কওমি জননী’ উপাধি পেলেন কীভাবে? গর্তে পড়েছেন তারেক রহমান!’—পাটওয়ারীর মন্তব্যে। এখানে মামাকে বিয়ে করাটা স্বাভাবিক’, বললেন কীর্তি বরগুনায় অভিভাবকহীন ৩৯ শিশুর হাতে কম্বল তুলে দিয়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠকে বসেন আ.লীগের চার নেতা হোয়াটসঅ্যাপে এই একটি ভুলেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট, সাবধান! স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে আওয়ামী লীগ, দাবি শফিকুল আলমের ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগেই আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী অবশেষে আটক সেই তানিয়া, পুলিশের হাতে তুলে দিল ছাত্রদল!

“শ্রাবন্তীর বিরুদ্ধে তৃতীয় স্বামী রোশনের মামলা”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৫:০৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২
  • / 543 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || শ্রাবন্তীর বিরুদ্ধে তৃতীয় স্বামী রোশনের মামলা|

টলিউড তারকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে নিয়ে আবারও তৈরি হয়েছে বিতর্ক। অভিনয়ের চেয়ে তার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ বেশি। তাতে যুক্ত হয়েছে নতুন মাত্রা। শ্রাবন্তী ও রোশন সিংয়ের বিবাহবিচ্ছেদের মামলায় নতুন মোড়। মিথ্যা সাক্ষ্য দেওয়ায় অভিনেত্রীর বিরুদ্ধে আবারও মামলা করেছেন রোশন।

মামলা চলাকালীন কোনো ব্যক্তি মিথ্যা বক্তব্য দিলে তার বিরুদ্ধে মামলা করা যায়। প্রশ্ন হল হঠাৎ এই অভিনেত্রীর বিরুদ্ধে এই অভিযোগ তুললেন কেন? বিবাহবিচ্ছেদের মামলা করে মাসিক সাত লাখ টাকা খোরপোষের দাবি জানান শ্রাবন্তী। বিবাহবিচ্ছেদের মামলা করার সময় নিজের আয়-ব্যয়ের খতিয়ান নথিভুক্ত করেন অভিনেত্রী। আর তাতেই নাকি ধরা পরছে অসংগতি।

অভিনেত্রীর সাবেক স্বামীর অভিযোগ, শ্রাবন্তী নির্বাচনে দাঁড়ানোর সময় যে আয়-ব্যয়ের হিসাব দিয়েছিলেন, তার সঙ্গে এই মামলায় দেওয়া তথ্যের অসংগতি রয়েছে শ্রাবন্তীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে জেলও হতে পারে অভিনেত্রীর।

উল্লেখ্য, রোশন সিংয়ের সঙ্গে ২০২০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন টলিপাড়ার চর্চিত এই নায়িকা। বছর ঘুরতে না ঘুরতে বিচ্ছেদ। এটি ছিল তার তৃতীয় বিয়ে। ২০২১ সালে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন অভিনেত্রী। দু’বছর ধরে চলছে এই মামলা। এবার অভিনেত্রীর বিরুদ্ধে পাল্টা মামলা করলেন রোশন।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“শ্রাবন্তীর বিরুদ্ধে তৃতীয় স্বামী রোশনের মামলা”

প্রকাশের সময় : ০৫:০৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২