ঢাকা , বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

“এই ঘরটা জানে শেষ কবে একটানা ঘুমিয়েছিলাম:পরীমনি”

রিপু
  • প্রকাশের সময় : ১২:২৭:১৩ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২
  • / ৩৪৫ বার পড়া হয়েছে
৮২

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || এই ঘরটা জানে শেষ কবে একটানা ঘুমিয়েছিলাম:পরীমনি|

কয়েক দিন পর চার মাস পূর্ণ হবে ঢাকাই সিনেমার নায়িকা পরীমনির সন্তানের বয়স। এরই মধ্যে হাপিয়ে উঠেছেন অভিনেত্রী। জানিয়েছেন সন্তান মানুষ করার অভিজ্ঞতা।

অনেক রাত নির্ঘুম কাটিয়ে হয়তো মনের কষ্টে পরীমনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ঘরের ছবি দিয়ে লিখেছেন— ‘এই ঘরটা জানে শেষ কবে একটানা ঘুমিয়েছিলাম আমি।’

তিনি আরও লেখেন— ‘ভালো থেকো ঘুমেরা আমার, পরীর সঙ্গে আবার দেখা হবে তোমার।’ পোস্টটির পর তিনি একটি প্রজাপতির ইমোজিও জুড়ে দেন।

অন্য মায়েদের মতো পরীমনিও একই ধরনের কষ্ট ভোগ করেছেন। সন্তান গর্ভে ধারণ থেকে শুরু করে এখন পর্যন্ত ঠিকমতো ঘুমানো হয় না তার। জন্মের পর থেকে সন্তান জেগে থাকলে তার মা পরী ঘুমাতে পারেন না। সন্তান রাজ্যকে ঘুম পাড়িয়ে তার পরই দুই চোখের পাতা এক করার সুযোগ পান তিনি।

দিনরাত নির্ঘুম কাটিয়ে নিজের যত্নও ঠিকমতো নেওয়া হয় না তার। তবে শরিফুল রাজ বাসায় থাকলে তিনি পরীকে সাহায্য করেন সবকাজে। তবে শুটিং থাকলে ছেলের দেখাশোনা পুরোটাই নিজে সামলান পরী।

গত ১০ আগস্ট রাজধানীর একটি হাসপাতালে পুত্রসন্তান রাজ্যকে পৃথিবীর আলো দেখান মা পরীমনি। ঢালিউডের আরেক সুপারস্টার শরিফুল ইসলাম রাজ হলেন পরীর স্বামী। এটি সবাই জানে। তার নামের সঙ্গে মিলিয়ে ছেলের নাম রাখা হয় রাজ্য। আর রাজ্যকে ঘিরেই রাজ-পরীর ছোট্ট রাজত্ব

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“এই ঘরটা জানে শেষ কবে একটানা ঘুমিয়েছিলাম:পরীমনি”

প্রকাশের সময় : ১২:২৭:১৩ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২