ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফিরলে রেহাই পাবেন না শেখ হাসিনা’—সারজিসের হুঁশিয়ারি গঙ্গাচড়ায় অটোচালক হত্যায় রহস্য, অটোরিকশার সন্ধান নেই নোয়াখালী শহরে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা হোয়াটসঅ্যাপ হ্যাক করে প্রতারণার চেষ্টা, টাকা চাওয়া হচ্ছে বিভিন্নজনের কাছে চাটমোহরে কুপিবাতি-হ্যারিকেনের আলোয় পুথিপাঠের আসর চাটমোহর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন আজ কালীগঞ্জে মেয়ে জামাই শশুরকে কুপিয়ে হত্যা, ফেসবুকে ভিডিও দিয়ে অভিযুক্তের থানায় আত্মসমর্পণ পার্কে বন্দুক হাতে পোজ, ভিডিও ভাইরাল হতেই পুলিশের তদন্ত বিয়ের আগে হবু দম্পতির যে ৭ প্রস্তুতি নেওয়া উচিত মরদেহ থেকে গয়না লুটের চেষ্টা, নেপালে গ্রেপ্তার দুজন

“খেলা হবে, তৈরি আছেন তো: ওবায়দুল কাদের”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১২:৫৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২
  • / 367 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || খেলা হবে, তৈরি আছেন তো: ওবায়দুল কাদের|

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ফুটবলের মাঠে খেলা হচ্ছে। রাজনীতির মাঠেও খেলা হবে। তৈরি আছেন তো? খেলা হবে ভোট চুরি, দুর্নীতির বিরুদ্ধে।

বুধবার বিকালে কক্সবাজার সাগরপাড় সংলগ্ন শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি বক্তব্যের প্রারম্ভে বঙ্গবন্ধুর মায়াবী স্মৃতিঘেরা ঝাউগাছ, সৈকতের কথা স্মরণ করেন। এরপর ওবায়দুল কাদের জানতে চান, ‘অনরা ক্যান আছন? ভালা আছন? (আপনারা কেমন আছেন? ভালো আছেন?)

তিনি বলেন, কক্সবাজারের যে রূপান্তর তার রূপকার শেখ হাসিনা। বিশ্বায়নের রূপান্তর শেখ হাসিনা। যিনি ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে ইতিহাস রচনা করেন। তিনি বেঁচে আছেন বলেই আমরা শান্তিতে আছি।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার মতো নেতৃত্ব আছে বলেই সব পরিস্থিতি সামলিয়ে এগিয়ে যাচ্ছি। দ্রব্যমূল্য কমে আসবে। বিদ্যুৎ সংকট নাই। রাত ১টায়ও আপনারা খেলা দেখছেন? কোথাও আপনারা সংকট দেখছেন? বিএনপির আমলে এই বিদ্যুতের জন্য কত ভাঙচুর, অগ্নিসংযোগ হয়েছে, সব পরিষ্কার। বাংলাদেশে শতভাগ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নয়াপল্টন মাঠে কেন অনুষ্ঠান করতে চাচ্ছে আমাদের কাছে পরিষ্কার। তারা আগুন নিয়ে রাস্তায় নামতে চায়। একটু আগে জানলাম পুলিশের ওপর নাকি আক্রমণ করেছে বিএনপি।

বিএনপির সমালোচনা করে মন্ত্রী বলেন, ফখরুলের জ্বালা। অন্তরে জ্বালা। বুকে বড় ব্যথা। কেন জানেন? পদ্মা সেতু শেখ হাসিনা করেই ফেললেন। ফখরুল সাহেব বাড়াবাড়ি-লাফালাফি করবেন না। তত্ত্বাবধায়ক সরকার মরে গেছে। তারে জীবিত করার কী দরকার?

জনতাকে লক্ষ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ফখরুল তত্ত্বাবধায়ক নিয়ে চিন্তায়। লাভ হবে? কোনো লাভ হবে না। বিএনপিকে বিশ্বাস করবেন না। কক্সবাজারের মানুষ ভুল করবেন না

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“খেলা হবে, তৈরি আছেন তো: ওবায়দুল কাদের”

প্রকাশের সময় : ১২:৫৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২