ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা কুলাউড়ায় ডাকাতির ঘটনায় ২ জনসহ গ্রেপ্তার-৭ আমতলীতে মাদক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রেফতার কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক

“এখন বিকল্প প্রস্তাব সরকারকে দিতে হবে: মির্জা আব্বাস”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০২:১৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২
  • / 377 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || এখন বিকল্প প্রস্তাব সরকারকে দিতে হবে: মির্জা আব্বাস|

আগামী ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশের স্থান নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। এ নিয়ে বিএনপি ও পুলিশ মুখোমুখি অবস্থানে। বিকল্প ভেন্যু না দিলে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণসমাবেশ করার বিষয়ে এখনো অনড় বিএনপি।

বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গণসমাবেশ প্রস্তুতি কমিটির প্রধান উপদেষ্টা ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সরকার যদি পছন্দ অনুযায়ী বিকল্প ভেন্যু না দেয় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই আগামী ১০ ডিসেম্বর গণসমাবেশ হবে।

তিনি বলেন, বিএনপি সড়কে সমাবেশ করলে জনদুর্ভোগ হয়; কিন্তু আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়ক ২০ বছর ধরে বন্ধ, ধানমন্ডি ৩২ নম্বর সড়কও বন্ধ। এতে কি জনদুর্ভোগ হয় না?

মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগ ক্ষমতা হারানোর আতঙ্কে রয়েছে। আমাদের গণসমাবেশকে কেন্দ্র করে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে অভিযান চালাচ্ছে। গ্রেফতার করা হচ্ছে।

তিনি বলেন, আমাদের কর্মসূচি হবে শান্তিপূর্ণ। আমরা নয়াপল্টনে সমাবেশের কথা বলেছি। এখন বিকল্প প্রস্তাব দিতে হলে সরকারকে দিতে হবে। সরকারকে গ্রহণযোগ্য বিকল্প প্রস্তাব দিতে হবে।

নয়াপল্টনে সমাবেশের অনুমতি পুলিশ না দিলে কী হবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, পুলিশ পুলিশের কাজ করবে, আমরা আমাদের কাজ করব। নয়াপল্টনেই সমাবেশ করব। তবে আমরা চাই, পুলিশ যেন দলীয় ভূমিকা পালন না করে।

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের সমাবেশের সময় গুলিস্তান অফিসের সামনের সড়ক বন্ধ থাকে। কয়েক দিন আগেও বাড্ডা ও উত্তরার হাউজ বিল্ডিংয়ে সড়কে সমাবেশ করেছে। আওয়ামী লীগ সমাবেশ করলে রাজধানীর পুলিশ তখন জনগণের চলাচলের জন্য রাস্তার ম্যাপ দিয়ে দেয়। আমাদের সমাবেশেও পুলিশ সেরকম ম্যাপ দিয়ে দেবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এক প্রশ্নের জবাবে বলেন, ‘আমাদের কর্মসূচি হবে শান্তিপূর্ণ। গণসমাবেশ ঘিরে একটি রিকশার টায়ার ব্লাস্ট হলেও দায় সরকারের

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“এখন বিকল্প প্রস্তাব সরকারকে দিতে হবে: মির্জা আব্বাস”

প্রকাশের সময় : ০২:১৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২