ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গঙ্গাচড়ায় ডাসের উদ্যোগে বিনামূল্যে ছাগল বিতরণ কালীগঞ্জে নিষিদ্ধ চায়না ম্যাজিক ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে ধ্বংস কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৫৬ হাজার টাকা জরিমানা জমি দখল নিয়ে বিরোধ, গুজব ছড়িয়ে হামলার অভিযোগ নোয়াখালীতে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই, ঐক্যবদ্ধ না হলে বিপদ’—মুসলিম দেশগুলোকে মোজতবা খামেনির বার্তা নোয়াখালীতে ৪০ দিন জামায়াতে নামাজ পড়ে ১৭ শিশু-কিশোর পেল বাইসাইকেল “আমাদের বাঁচান, দম বন্ধ হয়ে যাইতাছে” স্পেনে কালীগঞ্জের যুবক অগ্নিদগ্ধ হয়ে নিহত মৎস্য খাত বাঁচাতে সরকারের প্রতি আহ্বান কালীগঞ্জ উপজেলা জামায়াতের হেদায়েতের পথে’ পপি, তাঁর সিদ্ধান্ত নিয়ে যা বললেন জয়

“নয়াপল্টনে মিছিল করল ছাত্রলীগ”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৩:১১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২
  • / 284 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || নয়াপল্টনে মিছিল করল ছাত্রলীগ|

রাজধানীর নয়াপল্টন এলাকায় রাস্তা খুলে দেওয়ার পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও আশপাশে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। পাশাপাশি বিএনপির নেতাকর্মীরা যাতে এই এলাকায় অবস্থান‌ নিতে না পারেন, সেজন্য কিছুক্ষণ পরপর টহল দেওয়া হচ্ছে।

তবে এমন পরিস্থিতিতেও বিনা বাধায় নয়াপল্টনে মিছিল ও মহড়া করেছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। পল্টন থানা ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিল ও মহড়া দিচ্ছেন বলে জানা গেছে।

এর আগে নয়াপল্টন এলাকায় সড়ক বন্ধ রাখাকালীন নাইটিঙ্গেল মোড়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সমাবেশ সফল করতে মিছিল ও স্লোগান দিয়েছিলেন দলটির সমর্থকেরা। তখন পুলিশ মিছিলকারীদের ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে। একপর্যায়ে ফাঁকা গুলি ছোড়ে ছত্রভঙ্গ করে দেয়।

জানা যায়, সকাল থেকেই বিএনপির নয়াপল্টন কার্যালয়ের ফটকে তালা ঝুলছে। কার্যালয়ের ভেতরে কাউকে ঢুকতে দিচ্ছে না পুলিশ। কার্যালয়ের মূল ফটকের বাইরে পাহারায় রয়েছে পুলিশ। নয়াপল্টন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রতিটি গলির মুখে পুলিশ অবস্থান নিয়েছে।কার্যালয়ের আশপাশের এলাকায় যারা বিভিন্ন প্রয়োজনে যাচ্ছেন, তারা পরিচয়পত্র দেখিয়ে ঢুকতে পারছেন। কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকতে না পেরে দুপুরে বিএনপি নেতাকর্মীদের একটি অংশ মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হওয়ার চেষ্টা করে। তখন পুলিশ ধাওয়া দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে গেলে নাইটিঙ্গেল মোড় থেকে ৩ জনকে আটক করে পাশের পুলিশ বক্সে নিয়ে যাওয়া হয়

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“নয়াপল্টনে মিছিল করল ছাত্রলীগ”

প্রকাশের সময় : ০৩:১১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২