ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা কুলাউড়ায় ডাকাতির ঘটনায় ২ জনসহ গ্রেপ্তার-৭ আমতলীতে মাদক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রেফতার কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক

“রিজভী-খোকনসহ ৪৪৫ জন কারাগারে, রিমান্ডে ২৩”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৪:০৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২
  • / 344 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || রিজভী-খোকনসহ ৪৪৫ জন কারাগারে, রিমান্ডে ২৩|

রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের দুই মামলায় বিএনপির ২৩ নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

এ ছাড়া বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ ৪৪৫ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল ম্যাজিস্ট্রেট (এসিএমএম) তোফাজ্জল হোসেন আজ এ আদেশ দেন।

এদিন মতিঝিল ও পল্টন থানার মামলায় বিএনপির ২৪ জন নেতা–কর্মীকে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। এর মধ্যে পল্টন থানার মামলায় ১৫ জনের সাত দিন রিমান্ড চাওয়া হয়। আর মতিঝিল থানার মামলায় ৯ জনের সাত দিন রিমান্ড চাওয়া হয়।

উভয় পক্ষের শুনানি নিয়ে পল্টন থানার মামলায় ১৪ জনের দুই দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত। আর মতিঝিল থানার মামলায় ৯ জনের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রাজধানীর নয়াপল্টনে থেকে গ্রেফতার হওয়া বিএনপির নেতা–কর্মীদের দুপুর ১২টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রিজন ভ্যানে করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানায় আনা হয়। তখন ঢাকার সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে বিএনপি ও আওয়ামী পন্থী আইনজীবীদের স্লোগান দিতে দেখা যায়। আদালতে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“রিজভী-খোকনসহ ৪৪৫ জন কারাগারে, রিমান্ডে ২৩”

প্রকাশের সময় : ০৪:০৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২