ঢাকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৩ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেপ্তার কালীগঞ্জের মিন্টু রুমিন ফারহানার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখতে পায় দুষ্ট লোকেরা’ অমানবিক নির্যাতনের অভিযোগ, ১১ বছরের শিশুর ধর্ষণ মামলায় চার্জশিট কক্সবাজারে যুবক হত্যা মামলার আসামির পুলিশ হেফাজতে মৃত্যু স্ত্রীর পরকীয়া ধরতে গিয়ে বিপাকে স্বামী, শেষমেশ নিজেই ফাঁসলেন সোলার সেচে বদলে যাচ্ছে নবীনগরের কৃষির চিত্র কানাডার মাটিতে শুরু জায়েদ-অধরার প্রেমের অধ্যায় মালয়েশিয়ায় অভিযানে ২৪৫ বাংলাদেশি আটক একজনের মৃত্যু, বাড়ছে আতঙ্ক; ডেঙ্গু প্রতিরোধে নোয়াখালী,কোম্পানীগঞ্জে কার্যক্রম শূন্য! শিক্ষার্থীদের সাফল্যে প্রগতি ব্যায়ামাগারের সংবর্ধনা

“আগুন নিয়ে খেলা বন্ধ করুন:অলি আহমদ”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৪:৩৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২
  • / 326 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || আগুন নিয়ে খেলা বন্ধ করুন:অলি আহমদ|

বাংলাদেশে এখন একাত্তরের মার্চ মাসের মতো অবস্থা বিরাজ করছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ। তিনি বলেছেন, সরকারের এহেন সন্ত্রাসী কর্মকাণ্ড এ দেশের জনগণ কখনো বরদাশত করবে না। আগুন নিয়ে খেলা বন্ধ করুন। নয়তো সামাজিক পরিস্থিতি কারও নিয়ন্ত্রণে থাকবে না।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিএনপির নেতাকর্মীদের ওপর পুলিশি হামলা ও গ্রেফতারের প্রতিবাদে এ বিবৃতি দেন ড. অলি আহমদ।

বিবৃতিতে এলডিপি প্রেসিডেন্ট বলেন, বিএনপির নেতাকর্মীরা দেশের সংবিধান অনুসারে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিরোধী দলের পক্ষ থেকে সরকারের অনৈতিক কর্মকাণ্ড, ব্যাংক ডাকাতি, অর্থনৈতিক বিপর্যয়, বিচার বিভাগের বিপর্যয়, গণতন্ত্রের বিপর্যয় সর্বোপরি সামাজিক বিপর্যয় রোধ করার জন্য নিশিরাতের অবৈধ সরকারকে কিছু পরামর্শ দেওয়ার জন্য একত্রিত হয়েছিল। তাদের উপস্থিতি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ। কিন্তু হঠাৎ অযাচিতভাবে বিনা প্ররোচনায় পুলিশ এবং ছাত্রলীগ, যুবলীগের গুণ্ডারা প্রকাশ্যে বিএনপির নেতাকর্মীদের ওপর গুলিবর্ষণ করেছে।

তিনি বলেন, ২০১৪ সালের নির্বাচনের আগে তাদের গুণ্ডা বাহিনী শত শত গাড়িতে আগুন লাগিয়ে নিরপরাধ মানুষকে হত্যা করেছে। তখন সুকৌশলে পুলিশের সাহায্যে সব দোষ বিএনপির ওপরে চাপিয়ে দেওয়া হয়। প্রকৃতপক্ষে বিএনপি কোনো বাস পোড়ানো বা সংঘর্ষে জড়িত ছিল না

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“আগুন নিয়ে খেলা বন্ধ করুন:অলি আহমদ”

প্রকাশের সময় : ০৪:৩৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২