ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আমতলীতে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন গ্রেপ্তার। গঙ্গাচড়ায় দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির বার্তা ধামইরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত  বিয়ের পর গুগলে কী সার্চ করেন নারীরা? জানলে অবাক হবেন! কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত গঙ্গাচড়ায় সংবাদ দিগন্তের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন গঙ্গাচড়ায় দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর নির্দেশনা, মণ্ডপে সতর্ক পাহারার তাগিদ গঙ্গাচড়ায় কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্ব ধামইরহাটে ফ্যামিলি কার্ড ব্যাস্তবায়নে অবহিতকরন প্রেস কনফারেন্স

“কখন নামতে হবে, নির্দেশের অপেক্ষায় আছি: শামীম ওসমান”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০১:৪১:২৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২
  • / 486 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || কখন নামতে হবে, নির্দেশের অপেক্ষায় আছি: শামীম ওসমান|

আওয়ামী লীগের প্রভাবশালী নেতা, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, কখন নামতে হবে আমাদের নির্দেশ দেবেন। নারায়ণগঞ্জবাসী আপনাদের নির্দেশের অপেক্ষায় আছে।

তিনি বলেন, আকাশে শকুন উড়ছে, মানচিত্রে থাবা দেবে। আমরা প্রমাণ করতে চাই নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি ছিল, আছে এবং থাকবে।

রোববার (২৩ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের ওসমানী স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি।

শামীম ওসমান বলেন, কেন্দ্রীয় নেতাদের একটা কথা বলতে চাই—আমার চাওয়া পাওয়ার কিছু নেই। আমি নারায়ণগঞ্জের সাধারণ মানুষ হিসেবে বলতে চাই—জাতির পিতার কন্যা শেখ হাসিনা ও ওবায়দুল কাদের ভাই, নারায়ণগঞ্জের যত উন্নয়ন তার বেশির ভাগেরই দাবিদার তারা। শেখ হাসিনা বলেছেন, বায়তুল আমান ছিল আওয়ামী লীগের ঘাঁটি।

আমার বাবা ও ভাইয়ের অবদানের কথাও তিনি বলেছেন। আমার আর চাওয়া-পাওয়ার কিছু নেই। একটা জিনিস খারাপ লেগেছে। তিনি বলেছেন, নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি ছিল।

মানুষ তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়ন চায়। চন্দন শীল চেয়ারম্যান হওয়ায় সকলে খুশি হয়েছেন। কারণ তিনি তৃণমূলের কর্মী। গত কমিটিতে এমন লোকও ছিল যাদের আমি নিজেও চিনি না। শকুনরা মানচিত্রে থাবা দেবে। তাই শেখ হাসিনাকে শক্তিশালী করতে তৃণমূলের ত্যাগী নেতাদের দিয়ে কমিটি গঠন করতে হবে, বলেন শামীম ওসমান।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী দীপু মনি, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কার্যকরী পরিষদের সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওছার, আনোয়ার হোসেন, সাহাবউদ্দিন ফরাজী, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ কে এম শামীম ওসমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।

সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ বাদল।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“কখন নামতে হবে, নির্দেশের অপেক্ষায় আছি: শামীম ওসমান”

প্রকাশের সময় : ০১:৪১:২৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২