ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

“দরজা ভেঙে তছনছ করা হয়েছে খালেদা জিয়ার অফিস”

রিপু
  • প্রকাশের সময় : ০১:০০:১৫ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২
  • / ২৯৩ বার পড়া হয়েছে
১০৭

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || দরজা ভেঙে তছনছ করা হয়েছে খালেদা জিয়ার অফিস|

সমাবেশের আগে ভাঙচুর হওয়া বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করেছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর রায় ও ড. আবদুল মঈন খান।

রোববার খুলে দেওয়ার পর সোমবার তারা কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তারা ভাঙচুর হওয়া প্রতিটি কক্ষ ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘যে নগ্ন চিত্র দেখলাম, এটা বাংলাদেশে নজিরবিহীন। পৃথিবীতে এ রকম নজির নাই। এই ধরনের ঘটনা মহান মুক্তিযুদ্ধেও হয়নি।’

বিএনপির এই নেতা অভিযোগ করেন, কার্যালয়ে চেয়ারপারসনের অফিসের দরজা ভেঙে ভেতরে সবকিছু তছনছ করা হয়েছে। হিসাব শাখা লুটপাট করা হয়েছে।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও গয়েশ্বর চন্দ্র রায়সহ কয়েকজন নেতাকে নিয়ে কার্যালয়ের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন খন্দকার মোশাররফ হোসেন।

ঢাকা বিভাগীয় গণসমাবেশের কর্মসূচিকে ঘিরে ৭ ডিসেম্বর দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে একজন নিহত হন। এরপর পুলিশ কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করে। সেখান থেকে কেন্দ্রীয় নেতাদের গ্রেফতার করা হয়।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“দরজা ভেঙে তছনছ করা হয়েছে খালেদা জিয়ার অফিস”

প্রকাশের সময় : ০১:০০:১৫ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২