ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা কুলাউড়ায় ডাকাতির ঘটনায় ২ জনসহ গ্রেপ্তার-৭ আমতলীতে মাদক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রেফতার কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক

“ডিসেম্বরের শেষেই মেট্রোরেলের উদ্বোধন”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০২:০৬:০০ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২
  • / 363 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || ডিসেম্বরের শেষেই মেট্রোরেলের উদ্বোধন|

চলতি ডিসেম্বরের শেষ সপ্তাহের সুবিধা মতো সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের (উত্তরা-আগারগাঁও অংশ) উদ্বোধন করবেন। এ সংক্রান্ত প্রস্তাব মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠিয়েছে ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

সোমবার রাজধানীর উত্তরা দিয়াবাড়ী এলাকায় মেট্রোরেল এক্সিবিশন ইনফরেশন সেন্টারে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন ছিদ্দিক এসব কথা বলেন।

তিনি বলেন, মন্ত্রণালয়ের মাধ্যমে প্রস্তাব পাঠানো হয়েছে। আমরাও অপেক্ষায় আছি। আমরা যেকোনো দিন তারিখ পেয়ে যেতে পারি। তারিখ নির্দিষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে সবাইকে জানিয়ে দেওয়া হবে।

এমএএন ছিদ্দিক আরও বলেন, সুনির্দিষ্ট তারিখ ঘোষণার জন্য সরকারের অনুমতি এখনো পাওয়া যায়নি। একটি প্রস্তাব পাঠানো হয়েছে কীভাবে উদ্বোধন হবে, কোন সময়টি উদ্বোধনের জন্য উপযুক্ত—এসব বিষয়ে।

ডিসেম্বরের শেষে মেট্রোরেল উদ্বোধন করার তিনি বলেন, এ মাসে উদ্বোধন না হওয়ার মতো কিছু এখনও শুনিনি। ফলে এ মাসেই এটি উদ্বোধনের প্রস্তাব পাঠানো হয়েছে। সেটি সামনে রেখে যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে উদ্বোধনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে মেট্রোরেল। প্রধানমন্ত্রীর সুবিধা মতো সময়ে এটি উদ্বোধন করা হবে।

১২টি ট্রেন চলাচলের জন্য প্রস্তুত করা হলেও ১০টিতে সরাসরি যাত্রী পরিবহন করা হবে জানিয়ে এমএএন ছিদ্দিক বলেন, বাকি দুটি যেকোনও সময়ে চলাচলের জন্য ডিপোতে প্রস্তুত থাকবে। ট্রেন দুটি পরিচালনার কর্মকর্তারাও প্রস্তুত থাকবেন। যাত্রীদের যাতে কোনও সমস্যা না হয়, সেদিকটি মাথা রেখে সবসময় ব্যাকআপ রাখতে হয়।

মেট্রোরেল চালুর জন্য শতভাগ প্রস্তুত আছেন কি না, এমন প্রশ্নের উত্তরে এম এ এন ছিদ্দিক বলেন, সবশেষ কাজটি ছিল সিস্টেম ইন্টিগ্রেশনের কাজ। এই কাজ করতে আমরা তিন মাস সময় লাগবে বলেছিলাম। কিন্তু কাজগুলো রাতে ও দিনে করে আমরা তা ইতিমধ্যে শেষ করেছি। এখন সিস্টেম ট্রায়াল বা সার্ভিস ট্রায়াল চলছে। আগামী কয়েক দিনের ভেতরে পুরোপুরি সার্ভিস ট্রায়াল শেষ করতে পারব বলে আশা করছি।

জানা গেছে, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দীর্ঘ ২০ দশমিক ১০ কিলোমিটার মেট্রোরেল নির্মাণের কাজ চলমান। এরমধ্যে উত্তরা থেকে আগারগাঁও অংশের উদ্বোধন করা হবে ডিসেম্বরের শেষের দিকে

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“ডিসেম্বরের শেষেই মেট্রোরেলের উদ্বোধন”

প্রকাশের সময় : ০২:০৬:০০ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২