ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা কুলাউড়ায় ডাকাতির ঘটনায় ২ জনসহ গ্রেপ্তার-৭ আমতলীতে মাদক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রেফতার কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক

“চমক নিয়ে আসছেন কেয়া”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৩:১৫:১৬ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২
  • / 402 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || চমক নিয়ে আসছেন কেয়া|

সিনেমায় অভিষেক হওয়ার পরেই চমক সৃষ্টি করেছিলেন নায়িকা সাবরিনা সুলতানা কেয়া। বেশি কিছু সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়।

এর মধ্যেই আড়ালে চলে যান নায়িকা। গত কয়েক বছর বিরতি দিয়ে আবারও সিনেমায় নিয়মিত হচ্ছেন।

বর্তমানে একাধিক সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন এ নায়িকা। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত একাধিক সিনেমা।
সম্প্রতি তার অভিনীত ‘কথা দিলাম’ নামের একটি সিনেমার মুক্তির তারিখ ঠিক করা হয়েছে। সব ঠিক থাকলে ২০২৩ সালের ২৭ জানুয়ারি সিনেমাটি মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। সিনেমাটি চমক দেখাবে দর্শকদের।

রাকিবুল আলম রাকিবের পরিচালনায় এ সিনেমাটি প্রযোজনা করেছেন জসিম উদ্দিন আকাশ। এরই মধ্যে এ সিনেমার প্রচারণাও শুরু হয়েছে। নতুন এ সিনেমা প্রসঙ্গে সাবরিনা সুলতানা কেয়া বলেন, ‘এ সিনেমার গল্প অসাধারণ। এতে আমার চরিত্রও গতানুগতিকের বাইরে। বলা যায় এর আগে এমন চরিত্রে অভিনয় করিনি। শুটিংয়ের সময়ও কোনো কিছুর ঘাটতি ছিল না।

সহশিল্পীরাও সহযোগিতা করেছেন। আমার বিশ্বাস মুক্তির পর এ সিনেমাটি দর্শকদের ভালো লাগবে।’ এ ছাড়া কেয়া একাধিক নতুন সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন। পাশাপাশি নাটকেও অভিনয় করছেন তিনি। শিগ্গির নতুন সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হবেন বলেও জানিয়েছেন এ নায়িকা।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“চমক নিয়ে আসছেন কেয়া”

প্রকাশের সময় : ০৩:১৫:১৬ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২