ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মামলা নিয়ে রুমিনের স্পষ্ট বার্তা, ‘প্রধান আসামি আমাকে করবেন’ কালীগঞ্জে জাগলীয়া জায়ান্টস ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আমি এখন বিএনপি নেতা’—সাংবাদিককে বললেন ইউএনও ফেসবুকে এসিল্যান্ডের অভিযোগ, নিজের মৃত্যুর জন্য দায়ী করলেন ইউএনওকে বারান্দার বাগানেই মাসে ২ লাখ টাকা আয় তানজিলার! একের পর এক অঘটন, আর আমরা বসে থাকব?’—জামায়াত আমিরের হুঁশিয়ারি নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ গর্ভবতী বোনকে হাসপাতালে রেখে গেল স্বজনরা পথেই মৃত সন্তান প্রসব বোদায় টাকার ব্যাগসহ আটক এলজিইডির প্রকৌশলী কালীগঞ্জে ১২ বছর বয়সী স্কুলছাত্রীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে গ্রেপ্তার ৩

প্রেস কাউন্সিলের এখনো স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা নেই

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১১:০৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩
  • / 359 বার পড়া হয়েছে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

বাংলাদেশ প্রেস কাউন্সিলের এখনো স্বাধীনভাবে কাজের ক্ষমতা নেই। কোনো সাংবাদিক ভুল বা অন্যায় করলে প্রেস কাউন্সিলের বিদ্যমান আইনে তার সর্বোচ্চ শাস্তি হলো তিরস্কার করা। আইন অনুযায়ী প্রেস কাউন্সিলের ক্ষমতা কম বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম।
অদ্য মঙ্গলবার (১৬ মে) দুপুরে মৌলভীবাজার সার্কিট হাউজের কনফারেন্স হল রুমে ‘প্রেস কাউন্সিল আইন-১৯৭৪ ও আচরণবিধি এবং তথ্য অধিকার আইন অবহিতকরণ’ শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভায় তিনি এসব কথা জানান।
প্রেস কাউন্সিল চেয়ারম্যান বলেন, একজন সাংবাদিক অপরাধ করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা করতে প্রেস কাউন্সিলের সীমাবদ্ধতা আছে। তাই অনেকেই কাউন্সিলে অভিযোগ করতে নিরুৎসাহিত হন। ফলে তারা ম্যাজিস্ট্রেট আদালতের দ্বারস্থ হন।
তিনি আরও বলেন, প্রেস কাউন্সিলের সক্ষমতা বাড়াতে কাজ হচ্ছে। সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানার বিধানকে সামনে রেখে একটি প্রস্তাবনা সরকারের কাছে জমা আছে। আগে বাংলাদেশ প্রেস কাউন্সিলে তিন-চার বছরে মামলা আসতো দু-একটি। এখন বছরে ২২-২৩টি মামলা আসে।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক প্রভাংশু সোম মহান। স্বাগত বক্তব্য রাখেন প্রেস কাউন্সিলের সচিব মো. মাসুদ খাঁন। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায় ও জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন প্রমুখ।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

প্রেস কাউন্সিলের এখনো স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা নেই

প্রকাশের সময় : ১১:০৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩